বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
ফেনীতে দাঈ সম্মেলন অনুষ্ঠিত      জিজ্ঞাসাবাদ শেষে গাজী নজরুলের আরও ৪ দিনের রিমান্ড      সৌদিতে ড্রোন-মিসাইল হামলার আশঙ্কায় সতর্কতা জারি      সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন পদে ৫ হাজার নিয়োগ      বিকাশসহ পাঁচ প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের এলওআই      ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      
ভিকারুননিসার অ্যাডহক কমিটি কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১৩ পিএম

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটি নিয়ে প্রশ্ন তুলেছেন হাইকোর্ট। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহকে তৃতীয়বারের মতো সভাপতি করে প্রতিষ্ঠানটির অ্যাডহক কমিটি গঠন কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

একই সঙ্গে আগামী ৯০ দিনের মধ্যে প্রতিষ্ঠানটির নিয়মিত গভর্নিং বডি গঠনের লক্ষ্যে নির্বাচন আয়োজনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালত সংশ্লিষ্টদের আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলেছেন।

সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইউনূস আলী আকন্দ জনস্বার্থে সম্প্রতি এ বিষয়ে একটি রিট আবেদন করেন। ওই আবেদনের শুনানি শেষে হাইকোর্ট অ্যাডহক কমিটি গঠনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে এই রুল জারি করেন।

রিটকারী আইনজীবী ইউনূস আলী আকন্দের বক্তব্য অনুযায়ী, প্রচলিত আইন ও বিধান অনুসারে অ্যাডহক কমিটি নির্ধারিত সময়ের মধ্যে গভর্নিং বডি বা প্রয়োজন অনুযায়ী ম্যানেজিং কমিটি গঠনে ব্যর্থ হলে পুনরায় অ্যাডহক কমিটি গঠন করা যেতে পারে। তবে এ ধরনের কমিটি পুনর্গঠনের সুযোগ সর্বোচ্চ দুইবার।

আইনজীবীর অভিযোগ, ইসমাইল জবিউল্লাহর নেতৃত্বাধীন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বর্তমান অ্যাডহক কমিটি ইতোমধ্যে টানা তৃতীয়বারের মতো দায়িত্ব পালন করছে। ফলে তৃতীয়বার অ্যাডহক কমিটি গঠন আইনসম্মত হয়েছে কি না, সেটিই এখন আদালতের বিবেচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

আদালতের আদেশের ফলে শুধু বর্তমান অ্যাডহক কমিটির বৈধতা নয়, প্রতিষ্ঠানটির নিয়মিত গভর্নিং বডি গঠনের বিষয়টিও সামনে এসেছে। হাইকোর্ট আগামী ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজনের নির্দেশ দেওয়ায় নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করে নিয়মিত গভর্নিং বডি গঠনের পথ তৈরি করতে হবে।

রাষ্ট্রপক্ষে আদালতে নিযুক্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল আখতার হোসেন মো. আব্দুল ওয়াহাব জানিয়েছেন, রুল জারির পাশাপাশি হাইকোর্ট আগামী ৯০ দিনের মধ্যে গভর্নিং বডি গঠনের লক্ষ্যে নির্বাচন আয়োজনের নির্দেশ দিয়েছেন।

এখন সংশ্লিষ্ট পক্ষগুলোর জবাব এবং পরবর্তী শুনানির ওপর নির্ভর করবে তৃতীয়বার গঠিত ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত।


স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  ভিকারুননিসা হাইকোর্টেররুল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close