বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      
উপজেলাভিত্তিক হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি
স্বদেশ ডেস্ক
প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪৭ পিএম

সারাদেশে স্থানীয় সরকার পর্যায়ের নির্বাচন কয়েক ধাপে আয়োজনের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। তবে মোট কয়টি ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

ইসি জানিয়েছে, ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন হবে উপজেলাভিত্তিক। অর্থাৎ, একটি উপজেলার অধীনে থাকা সব ইউনিয়ন পরিষদে একই সঙ্গে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সোমবার দুপুরে নির্বাচন কমিশনে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, একটি উপজেলার কয়েকটি ইউনিয়নে একসঙ্গে নির্বাচন করে অন্য ইউনিয়নগুলো ভিন্ন ধাপে আয়োজন করা হলে মাঠপর্যায়ে বিশৃঙ্খলা তৈরি হতে পারে। এ কারণে একই উপজেলার সব ইউনিয়নে একসঙ্গে নির্বাচন করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

ইসি সচিব জানান, সারাদেশের ইউনিয়ন পরিষদ নির্বাচন কয়েকটি ধাপে অনুষ্ঠিত হবে। তবে ধাপের সংখ্যা এখনো চূড়ান্ত করা হয়নি।

এদিকে স্থানীয় সরকার নির্বাচনে সাংবাদিকদের কার্ড ইস্যুর বিষয়েও কাজ করছে নির্বাচন কমিশন। এ বিষয়ে গঠিত কমিটি আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে তাদের প্রস্তাবনা দেবে। কমিটির সুপারিশ পাওয়ার পর সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে ইসি।




স্বদেশ প্রতিদিন/এফএইচ


আরও সংবাদ   বিষয়:  ইউপি নির্বাচন ইসি সচিব  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close