প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৫ পিএম

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় আরও দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময়ে আহত হয়েছেন অন্তত ৩০ জন। এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে চলমান সংঘাতে গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৩ হাজার ৬৫৮ জনে।
সোমবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় আহত আরও দুই ফিলিস্তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ফলে সামগ্রিকভাবে হতাহতের সংখ্যা আরও বেড়েছে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে এখন পর্যন্ত অন্তত ৭৩ হাজার ৬৫৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১ লাখ ৭৪ হাজার ৬২২ জন।
দীর্ঘদিন ধরে চলা সংঘাতের কারণে গাজায় ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়েছে। অব্যাহত হামলা ও চিকিৎসাসহ জরুরি সেবার সংকটে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
স্বদেশ প্রতিদিন/এফএইচ