প্রকাশ: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ১১:২৪ AM

সংগৃহীত ছবি
সরকার বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ১,৮৭০ প্রভাষককে পদোন্নতি দিয়ে সহকারী অধ্যাপক পদে উন্নীত করেছে।
পদোন্নতির আদেশ বৃহস্পতিবার (২০ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের মাধ্যমে জারি করা হয়েছে।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৬ষ্ঠ গ্রেডে (৩৫,৫০০-৬৭,০১০ টাকা) বেতন দেওয়া হবে। তারা স্ব স্ব কলেজ বা দপ্তরে ইনসিটু পদায়ন হিসেবে যোগদান করবেন এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পূর্ববর্তী দায়িত্ব পালন করবেন।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাদের বিমুক্তি ও যোগদান প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করতে হবে। এছাড়া তারা কর্মস্থলে নির্ধারিত হারে বেতন ও অন্যান্য ভাতাদি পাবেন।