বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      
তেল অনুসন্ধানে সমুদ্রে কৃত্রিম দ্বীপ নির্মাণ করবে পাকিস্তান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ৭:০৩ AM

পাকিস্তানের রাষ্ট্রায়ত্ত জ্বালানি কোম্পানি পাকিস্তান পেট্রোলিয়াম লিমিটেড (পিপিএল) সাগরে তেল–গ্যাস অনুসন্ধান কার্যক্রম গতিশীল করতে একটি কৃত্রিম দ্বীপ নির্মাণের উদ্যোগ নিয়েছে। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদন অনুযায়ী, ইতোমধ্যে প্রতিষ্ঠানটি এ উদ্দেশ্যে সমুদ্র থেকে ভূমি গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে।


ইসলামাবাদে অনুষ্ঠিত এক তেল ও গ্যাস সম্মেলনে পিপিএলের অনুসন্ধান ও মূল ব্যবসা উন্নয়ন বিভাগের মহাব্যবস্থাপক আরশাদ পালেকার জানান, পরিকল্পিত কৃত্রিম দ্বীপটি সিন্ধু প্রদেশের উপকূল থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে গড়ে তোলা হবে। দ্বীপটি ছয় ফুট উঁচু করে নির্মাণের পরিকল্পনা রয়েছে, যাতে জোয়ার কিংবা উঁচু ঢেউ অনুসন্ধানকাজে বাধা সৃষ্টি করতে না পারে। এতে প্রকৌশলীরা সার্বক্ষণিকভাবে সেখানে কাজ করতে পারবেন।


গত জুলাইয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের সম্ভাব্য তেলভান্ডার নিয়ে মন্তব্য করেন। তিনি বলেন, পাকিস্তান নিজস্ব অনুসন্ধানের মাধ্যমে ঘরোয়া চাহিদা মেটাতে পারবে এবং ভবিষ্যতে তেল ভারতে রপ্তানিও করতে সক্ষম হবে। তার ওই বক্তব্য পাকিস্তানের তেল অনুসন্ধান কার্যক্রমে নতুন গতি যোগ করেছে।


এর পরপরই পাকিস্তান সরকার পিপিএল, মারি এনার্জিস লিমিটেড এবং প্রাইম ইন্টারন্যাশনাল তেল ও গ্যাস কোম্পানিকে সমুদ্রের গভীর অংশে অনুসন্ধানের অনুমতি দেয়।


আরশাদ পালেকার আরও জানান, এই প্রকল্পটি পাকিস্তানের জন্য একেবারেই নতুন অভিজ্ঞতা। আবুধাবিতে তেল উত্তোলনের জন্য যেভাবে কৃত্রিম দ্বীপ নির্মাণ করা হয়েছে, পাকিস্তানও সেই অভিজ্ঞতা কাজে লাগাচ্ছে। তার মতে, আগামী ফেব্রুয়ারির মধ্যেই দ্বীপ নির্মাণের কাজ শেষ হবে। এরপর শুরু হবে পূর্ণাঙ্গ অনুসন্ধান ও খনন কার্যক্রম। কোম্পানির লক্ষ্য—সমুদ্রে ২৫টি কূপ খনন করা।


সূত্র: দ্য নিউজ


স্বদেশ প্রতিদিন/ আরএফ



আরও সংবাদ   বিষয়:  পাকিস্তান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close