| শিরোনাম: |

সিলেটের ১১ কেভি ফিডারগুলোর বিতরণ লাইন, ট্রান্সফরমার মেরামত–সংরক্ষণ, রাইট অব ওয়ে বরাবর গাছপালা কাটাসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য আজ শুক্রবার (২১ নভেম্বর) সকাল থেকে টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২।
বিজ্ঞপ্তি অনুযায়ী, শুক্রবার সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত ১১ কেভি কালীঘাট ফিডারের আওতায় আমজাদ আলী রোড, কালীঘাট, ছড়ারপাড়, মাছিমপুর, মহাজনপট্টি, হকার্স মার্কেট, লালদীঘিরপাড়, ডাকবাংলা রোড ও আশপাশের এলাকাগুলোতে বিদ্যুৎ থাকবে না।
একই সময়ে ১১ কেভি ধোপাদিঘীরপাড় ফিডারের আওতাধীন রোজ ভিউ পয়েন্ট, উপশহর ডি-ব্লক মেইন রোডের দুই পাশ এবং আশপাশের এলাকাও বিদ্যুৎহীন থাকবে।
পিডিবি জানিয়েছে, কাজ নির্ধারিত সময়ের আগেই শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। সাময়িক এই বিঘ্নের কারণে গ্রাহকদের অসুবিধার জন্য দুঃখও প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
স্বদেশ প্রতিদিন/ আরএফ