| শিরোনাম: |

বলিউড অভিনেত্রী সোনম কাপুর দ্বিতীয়বার মা হতে চলেছেন। ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করে তিনি এই সুখবর প্রকাশ করেছেন। ছবিতে সোনম লং কোট ও স্কার্ট পরেছেন, এবং স্পষ্ট বেবিবাম্প দেখা যাচ্ছে। উজ্জ্বল হাসি আর মুখের দীপ্তি ছবিতে নজর কাড়ে। ছবির ক্যাপশনে তিনি শুধু লিখেছেন একটি শব্দ—“মা”।
পোস্টটি শেয়ার করার পর স্বামী আনন্দ আহুজা মজার ছলে কমেন্ট করেছেন, “ডাবল ট্রাবল” অর্থাৎ জোড়া ঝামেলা। ছবিটি প্রকাশের পরই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার জোয়ার বয়ে গেছে। নেটিজেনরা মন্তব্য করছেন, সোনমের এই লুক দেখলে মনে হচ্ছে প্রিন্সেস ডায়নার মতো মাতৃত্বের দীপ্তি তার চোখে-মুখে।
সোনমের বলিউড যাত্রা শুরু হয়েছিল সঞ্জয় লীলা বানসালির ‘সাওয়ারিয়া’ চলচ্চিত্রের মাধ্যমে। এরপর তিনি একাধিক ছবিতে অভিনয় করেছেন। সর্বশেষ তাকে দেখা গেছে ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ক্রাইম থ্রিলার ‘ব্লাইন্ড’-এ। বর্তমানে তার সময় কাটে স্বামী ও সন্তানকে কেন্দ্র করে।
সোনম ২০১৮ সালে আনন্দ আহুজাকে বিয়ে করেন। তাদের প্রথম সন্তান বায়ু জন্ম নেয় ২০২২ সালে। চলতি বছরের আগস্টে ছেলে বায়ুর তৃতীয় জন্মদিন উদযাপন করেন তারা।
গত অক্টোবরে মুম্বাইয়ে নবরাত্রি উৎসবের সময় দ্বিতীয়বার মা হওয়ার সুখবর দেন সোনম। সূত্রের খবর, অন্তঃসত্ত্বা হওয়ার কয়েক মাস পরেই তিনি এই খবর পরিবার ও ঘনিষ্ঠ মহলে জানান। এরপর থেকেই চলছে নতুন অতিথিকে বরণ করার প্রস্তুতি।
স্বদেশ প্রতিদিন/ আরএফ