| শিরোনাম: |

বুধবার (১৯ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে শেরেবাংলা নগর থানার অন্তর্গত ওই এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বিচারক অরুনাভ চক্রবর্তী রাতের দিকে হাঁটতে বেরিয়েছিলেন। পথিমধ্যে তিনজন ছিনতাইকারী তাকে ঘিরে ধরে হুমকি দিয়ে মোবাইল ফোনটি কেড়ে নেয়। পরে তার চোখের চশমাটিও জোর করে ছিনিয়ে নেয় তারা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, বিচারক থানায় অভিযোগ দিয়েছেন। মোবাইল ফোন উদ্ধারে ইতোমধ্যে অভিযান শুরু হয়েছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ