বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৫:০২ AM

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর)। ১৯৬৫ সালের এই দিনে জন্মগ্রহণ করেন তিনি। তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র।


শৈশবে তিনি ভর্তি হন ঢাকা সেনানিবাসের শাহীন হাই স্কুল অ্যান্ড কলেজে—তৎকালীন সময়ে যা সেনা কর্মকর্তাদের সন্তানদের জন্য ইংরেজি মাধ্যম প্রতিষ্ঠান হিসেবে পরিচিত ছিল। তিনি এসএসসি, এইচএসসি এবং পরবর্তী উচ্চশিক্ষার সকল স্তরেই কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। স্নাতকোত্তরে অধ্যয়ন করেন তার পছন্দের বিষয় আন্তর্জাতিক সম্পর্ক (আইআর)-এ।


১৯৮৮ সালে বগুড়ার গাবতলী উপজেলায় বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণের মধ্য দিয়ে তারেক রহমান আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে প্রবেশ করেন। পরে ১৯৯৩ সালে বগুড়া জেলা বিএনপির সদস্য হন। ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে দলের পক্ষে জনমত গঠনে সক্রিয় ভূমিকা রাখেন তিনি।


দলের জাতীয় প্রচারণা কৌশল কমিটির সদস্য হিসেবে খালেদা জিয়া পাঁচটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার সময় তার নির্বাচনী প্রচারণার সমন্বয় করেন তারেক রহমান। পাঁচটি আসনেই খালেদা জিয়ার বড় জয় তারেক রহমানের সংগঠনী দক্ষতার স্বীকৃতি হিসেবে বিবেচিত হয়।


এদিকে জন্মদিন উপলক্ষে কোনো ধরনের কেক কাটা, ব্যানার–পোস্টার টানানো বা উৎসবমুখর আয়োজন না করার নির্দেশ দিয়েছে বিএনপি। বরং যারা অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করছেন, তাদের অর্থ দান করার আহ্বান জানিয়েছে দলটি।


স্বদেশ প্রতিদিন/ আরএফ

আরও সংবাদ   বিষয়:  তারেক রহমান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close