বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      
হত্যার পর ২৬ খণ্ড : জরেজ-শামীমার দায় স্বীকার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ৯:০৭ পিএম

রংপুরের ব্যবসায়ী আশরাফুল হককে হত্যা করে তার দেহ ২৬ খণ্ডে বিভক্ত করার ঘটনায় গ্রেপ্তার জরেজুল ইসলাম ওরফে জরেজ এবং তার পরকীয়া প্রেমিকা শামীমা আক্তার ওরফে শামীমা ওরফে কহিনুর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

মঙ্গলবার (১৮ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবদুল ওয়াহাব ও ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া আলাদাভাবে তাদের জবানবন্দি রেকর্ড করেন। আদালত সূত্র জানায়, পাঁচ দিনের রিমান্ড চলাকালে মামলার তদন্ত কর্মকর্তা ডিবির ধানমণ্ডি জোনাল টিমের উপপরিদর্শক মো. এনামুল হাসান আসামিদের জবানবন্দি রেকর্ডের আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করে দুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গত শুক্রবার রাতে কুমিল্লার দাউদকান্দি এলাকা থেকে জরেজ এবং লাকসাম থেকে শামীমাকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। পরদিন আদালত তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় হাইকোর্টসংলগ্ন জাতীয় ঈদগাহ মাঠের গেটে থাকা একটি নীল ড্রাম থেকে খণ্ডিত লাশ উদ্ধার করে পুলিশ। লাশটি ২৬ টুকরায় বিভক্ত ছিল। প্রথমে পরিচয় পাওয়া না গেলেও পরে আঙুলের ছাপ জাতীয় পরিচয়পত্রের তথ্যভাণ্ডারের সঙ্গে মিলিয়ে নিহতের পরিচয় শনাক্ত করা হয়। তিনি রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের বাসিন্দা আশরাফুল হক।

ঘটনার পরদিন শুক্রবার আশরাফুলের বোন শাহবাগ থানায় হত্যা মামলা দায়ের করেন।


স্বদেশ প্রতিদিন/কেআইকে

আরও সংবাদ   বিষয়:  হত্যা   শামীমা   স্বীকার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close