বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      
সাত দিনের মধ্যে অবৈধ ব্যানার ফেস্টুন পোস্টার অপসারণের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ৯:০৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে অবৈধভাবে লাগানো ব্যানার, ফেস্টুন ও পোস্টার আগামী সাত দিনের মধ্যে অপসারণের নির্দেশনা দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

মঙ্গলবার (১৮ নভেম্বর) ডিএনসিসির এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অবৈধভাবে ব্যানার, ফেস্টুন, পোস্টার এবং বাড়ি বা ভবনের ছাদে বা দেওয়ালে বিজ্ঞাপনী নামফলক, সাইনবোর্ড, এলইডি বিলবোর্ড ইত্যাদি স্থাপন করা হয়েছে।

আগামী সাত দিনের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান অবৈধভাবে ব্যানার, ফেস্টুন, পোস্টার এবং বাড়ি বা ভবনের ছাদে বা দেওয়ালে বিজ্ঞাপনী নামফলক, সাইনবোর্ড, এলইডি বিলবোর্ড ইত্যাদি স্থাপন করেছেন তাদেরকে নিজ দায়িত্বে বর্ণিত ফলক পোস্টার বা ব্যানার বা বিলবোর্ড বা এলইডি ইত্যাদি অপসারণের জন্য অনুরোধ করা হলো। 

গণবিজ্ঞপ্তিতে সতর্ক করে বলা হয়, অন্যথায়, নির্ধারিত সময়ের পর উচ্ছেদসহ সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে জরিমানা ও অন্যান্য আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

স্বদেশ প্রতিদিন/এনআর


আরও সংবাদ   বিষয়:  ব্যানার   ফেস্টুন   পোস্টার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close