বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      
কেন্দুয়ার জাতীয় ফুটবলার আরিফের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ৯:১৩ পিএম

গত রবিবার (১৬ নভেম্বর) নেত্রকোণা জেলা গোল্ডকাপ ফাইনাল ফুটবল টুর্নামেন্ট- ২০২৫ চলাকালে জাতীয় ফুটবল দলের খেলোয়াড় নেত্রকোণার কেন্দুয়ার আরিফ সহ কেন্দুয়া উপজেলা ফুটবল দলের অন্যান্য ফুটবল খেলোয়াড়দের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ১০টার দিকে কেন্দুয়া উপজেলার সর্বস্তরের জনগণের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধনে বক্তব্য রাখেন, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মো. সেকুল ইসলাম খান, রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক মো. লাইমুন হোসেন ভূঞা, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন আহমেদ খোকন, ফুটবলার ফারুক আহমেদ তাফস, মানবাধিকার কর্মী মামুনুল কবীর খান হলি প্রমূখ।

বক্তারা বলেন, নেত্রকোণায় কেন্দুয়া একাদশ বনাম নেত্রকোণা একাদশের মধ্যে ফাইনাল ফুটবল খেলা চলাকালীন সময়ে নেত্রকোণার খেলোয়াড়েরা পরিকল্পিতভাবে জাতীয় ফুটবল দলের খেলোয়াড় আরিফের ওপর হত্যার উদ্দেশ্য হামার করে এবং একইসঙ্গে কেন্দুয়া উপজেলা ফুটবল একাদশের অন্যান্য খেলোয়াড়দের ওপরও অতর্কিত হামলা করে।

বক্তারা আরও বলেন, ক্রীড়াঙ্গন সন্ত্রাসমুক্ত না হলে খেলাধুলার প্রতি নতুন প্রজন্মের মনোভাব অন্যদিকে চলে যাবে। তারা ঘটনাটি সুষ্ঠু তদন্ত করে হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। আগামী ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে মানববন্ধন শেষ করেন আয়োজকরা।

কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার বলেন, গত ১৬ নভেম্বর নেত্রকোণা সদরে কেন্দুয়া উপজেলা বনাম নেত্রকোণা জেলার মধ্যে ফাইনাল ফুটবল খেলা চলাকালীন সময়ে একটি অপ্রীতিকর ঘটনা ঘটে, এতে কেন্দুয়ার সন্তান জাতীয় দলের ফুটবলার আরিফ ও তার ভাই রবিন আহত হয়। আমি নিজে তাদের জেলা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করাই। বিষয়টি নিয়ে সমাধানের আলোচনা চলছিল কিন্তু আজকে কেন্দুয়ায় একটি শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আমরা মানববন্ধনকারীদের আশ্বাস দিয়েছি এটি সুষ্ঠু সমাধানের ব্যবস্থা নেয়া হবে।

মানববন্ধনে, ক্রীড়াবিদ, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।


স্বদেশ প্রতিদিন/কেআইকে

আরও সংবাদ   বিষয়:  কেন্দুয়া   জাতীয়   ফুটবলার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close