বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
সাবেক মেয়র সেলিনা হায়াত আইভীকে ৫ মামলায় শ্যোন অ্যারেস্ট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ৪:০৩ পিএম

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াত আইভীকে পাঁচটি মামলায় শ্যোন অ্যারেস্ট (গ্রেপ্তার দেখানো) করেছে পুলিশ। এর মধ্যে ফতুল্লা থানার চারটি হত্যা মামলা এবং সদর থানায় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে একটি মামলা রয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের দুটি ভিন্ন আদালতে এসব মামলার শুনানি অনুষ্ঠিত হয়। সদর থানার মামলার শুনানি হয় অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেলিনা খাতুনের আদালতে এবং ফতুল্লার চারটি হত্যা মামলার শুনানি হয় অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইমুনা আকতার মনির আদালতে। শুনানির সময় আইভী আদালতে উপস্থিত ছিলেন না।

আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন অভিযোগ করেন, যেসব মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে, সেগুলোর কোনোটিতেই তাঁর মক্কেলের নাম নেই। 

তিনি বলেন, “জামিন প্রক্রিয়া বিলম্বিত করতে নতুন করে এই মামলাগুলো সাজানো হয়েছে। আমরা নিম্ন আদালতের শ্যোন অ্যারেস্ট আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব।”

গত ৯ মে নিজ বাসভবন থেকে গ্রেপ্তারের পর থেকেই আইভী কারাগারে রয়েছেন। পাঁচটি মামলায় হাইকোর্ট তাঁর জামিন মঞ্জুর করলেও পরে সেই আদেশ স্থগিত হয়। বর্তমানে তিনি কাশিমপুর কারাগারে আটক রয়েছেন।


স্বদেশ প্রতিদিন/কেআইকে

আরও সংবাদ   বিষয়:  মেয়র   মামলা   অ্যারেস্ট  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close