বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
ইহকাল ও পরকালের একমাত্র শান্তির পথ হচ্ছে ইসলাম: ফয়জুল করীম
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ৩:৫৪ পিএম
ইহকাল ও পরকালের একমাত্র শান্তির পথ হচ্ছে ইসলাম: ফয়জুল করীম

ইহকাল ও পরকালের একমাত্র শান্তির পথ হচ্ছে ইসলাম: ফয়জুল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, দেশের বর্তমান পরিস্থিতিতে মুসলমানদের ঐক্যের কোনো বিকল্প নেই। ইহকাল ও পরকালের একমাত্র শান্তির পথ হচ্ছে ইসলাম। তাই ইসলামী হুকুম মেনে জীবন পরিচালনা করা উচিত, তাহলে ইহকাল ও পরকালে শান্তি নিশ্চিত।

গতকাল সোমবার (১৭ নভেম্বর) রাত ১০টায় উপজেলা মুজাহিদ কমিটি ও কারিমিয়া সাখাওয়াতিয়া মাদ্রাসার আয়োজনে উপজেলা পরিষদ মাঠে ৫ দিনব্যাপী তাফসিরুল কুরআন মাহফিলের সমাপনি দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তাফসির মাহফিলে বিশেষ অতিথি ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১২৪ ঝালকাঠি-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ, হাতপাখা মার্কার প্রার্থী মাওলানা হাফেজ ক্বারী ইব্রাহিম আল হাদী।

বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমর্থিত এমপি প্রার্থী ড. ফয়জুল হক।

মাহফিল বাস্তবায়ন কমিটির সভাপতি ও বাংলাদেশ মুজাহিদ কমিটি উপজেলা শাখার সাদর ইঞ্জিনিয়ার মাওলানা আহছান উল্লাহ খানের সভাপতিত্বে তাফসির মাহফিলে বয়ান করেন মাওলানা মুফতি ইমদাদুল হক আরেফি, মাওলানা মুফতি ক্বারী মুহাম্মদ মুসা বিন কাসেমী, মাওলানা মুহাম্মদ আমিনুল ইসলাম নেছারী, মাওলানা মুহাম্মদ নিজামুল হক, মাওলানা মুফতি রফিকুল ইসলাম আশরাফী, মাওলানা মুফতি শহীদুল ইসলাম, মাওলানা মুফতি মুহাম্মদ আব্দুল কুদ্দুস প্রমুখ।

প্রধান অতিথি দলীয় প্রার্থী মাওলানা হাফেজ ক্বারী ইব্রাহিম আল হাদীকে পরিচয় করিয়ে দিয়ে দলীয় প্রতীক হাতপাখা মার্কায় ভোট চেয়েছেন।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  ইসলামী আন্দোলন   ফয়জুল করীম  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close