বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      
বিএনপি প্রার্থী মান্নানের মনোনয়ন বাতিল ও বহিষ্কারের দাবিতে মানববন্ধন
সিদ্ধিরগঞ্জ(নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ৪:০৫ পিএম আপডেট: ১৮.১১.২০২৫ ৪:১১ PM

সারাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সকল নেতাকর্মীরা চাঁদাবাজি করে এমন মন্তব্যের প্রতিবাদে নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁও) আসনের বিএনপির সম্ভাব্য প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের মনোনয়ন বাতিল ও বহিষ্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সিদ্ধিরগঞ্জের বিএনপির তৃণমূল নেতাকর্মীরা।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ১১ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাংলা ব্যাংকের সামনে এই মানববন্ধন করা হয়। পরে চিটাগংরোড থেকে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল শুরু করে মৌচাক বাসস্ট্যান্ড গিয়ে শেষ হয়।

মানবন্ধনে উপস্থিত নেতাকর্মীরা বলেন, সে বিএনপির সকল নেতাকর্মীদের চাঁদাবাজ আখ্যা দিয়েছে এমনকি জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের লোকজনকে চাঁদাবাজ বলেছেন। এসব বেফাঁস মন্তব্য করায় বিএনপির দলীয় নেতাকর্মীদের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে দাবি করেন।

তারা আরও বলেন, আমরা চাই‘না আওয়ামী লীগের মতো বিএনপি মানুষের কাছে হাঁসি ঠাট্টার পাত্র হোক। যে লোক বিএনপির কেন্দ্রীয় নেতা ও তার কর্মীদের চাঁদাবাজ বলে, তার কোন অধিকার নেই মনোনয়ন পাওয়ার। তাকে দল থেকেও বহিষ্কার করতে হবে। তাছাড়া মান্নানের পর্যাপ্ত শিক্ষাগত যোগ্যতা নেই সংসদ নির্বাচনের জন্য। তাহলে সে কীভাবে মনোনয়ন পায়? 

এসময় বিএনপির নেতাকর্মীরা মান্নান অনুসারীদের সোনারগাঁও জুড়ে চাঁদাবাজি, লুটপাট, সন্ত্রাস, নৈরাজ্যকারী উল্লেখ করেন। তাই অবিলম্বে মান্নানকে দল থেকে বহিষ্কার ও তার প্রার্থীতা বাতিল করার জোর দাবি জানান তারা।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা আজহারুল ইসলাম মান্নান মুঠোফোনে জানান, আমাকে জিজ্ঞেস না করে যারা মানববন্ধন করেছে তাঁদেরকে জিজ্ঞেস করেন। তাছাড়া এটা আমার বিরুদ্ধে মানববন্ধন হয়নি, মানববন্ধন হয়েছে দলের বিরুদ্ধে। 


স্বদেশ প্রতিদিন/ আরএফ 



আরও সংবাদ   বিষয়:  নারায়ণগঞ্জ-৩  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close