বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বিশ্বকাপের টিকিট পাচ্ছে আরও যেসব দেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ৬:১০ পিএম

আগামী বছরের জুন–জুলাইয়ে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় বসছে ফুটবল বিশ্বকাপের ৪৮ দলের মহাযজ্ঞ। ইতিমধ্যে মোট ২৯টি দল নিশ্চিত করেছে তাদের বিশ্বকাপ অংশগ্রহণ। বাকি ১৯ দলের মধ্যে চলতি সপ্তাহেই আরও কয়েকটি দল টিকিট পাওয়ার অপেক্ষায় রয়েছে।

নভেম্বরে ইউরোপিয়ান বাছাইপর্বের প্রথম ম্যাচেই ইউক্রেনকে হারিয়ে টানা অষ্টমবারের মতো বিশ্বকাপ নিশ্চিত করেছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। তাদের পথ ধরে এগোচ্ছে নরওয়ে। ‘আই’ গ্রুপে এখন পর্যন্ত ৭ ম্যাচের সবকটিতে জয় তুলে নিয়ে শীর্ষে আছে দেশটি।

সোমবার (১৭ নভেম্বর) ইতালির বিপক্ষে নিজেদের অষ্টম ম্যাচে নরওয়ের সামনে টিকিট নিশ্চিত করার সুবর্ণ সুযোগ। ম্যাচে ড্র কিংবা জিতলে তো বটেই এমনকি ৯ গোলের কম ব্যবধানে হারলেও প্রথমবারের মতো বিশ্বকাপে খেলবে তারা।

এদিকে ইউরোপ থেকে পর্তুগাল, নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া এবং বেলজিয়ামও খুব ভালো অবস্থানে আছে। আর স্বাগতিকের সৌজন্যে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর বিশ্বকাপ যাত্রা নিশ্চিত আগেই।

এশিয়া অঞ্চলে চলতি সপ্তাহে বড় সুযোগ রয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও ইরাকের সামনে। বাছাইপর্বের নিজেদের নির্ধারিত ম্যাচে ইতিবাচক ফল পেলেই বিশ্বকাপ নিশ্চিত করবে দল দুটি।

বিশ্বকাপের দলসংখ্যা ৩২ থেকে বেড়ে ৪৮ হওয়ায় বাছাইপর্বে প্রতিযোগিতা যেমন তীব্র তেমনি বাড়ছে নতুন দলগুলোর সামনে স্বপ্ন পূরণের সম্ভাবনাও। চলতি সপ্তাহেই তাই আরও কয়েকটি দলের নাম যুক্ত হতে পারে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’-এর তালিকায়।

এখন পর্যন্ত ২০২৬ বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে যারা

স্বাগতিক হিসেবে: যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো

বাছাইপর্ব পেরিয়ে: জাপান, নিউজিল্যান্ড, ইরান, আর্জেন্টিনা, উজবেকিস্তান, জর্ডান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, ইকুয়েডর, ব্রাজিল, উরুগুয়ে, কলম্বিয়া, প্যারাগুয়ে, মরক্কো, তিউনিসিয়া, মিশর, আলজেরিয়া, ঘানা, কেপ ভার্দে, ফ্রান্স, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, কাতার, ইংল্যান্ড, আইভরি কোস্ট এবং সেনেগাল। 



স্বদেশ প্রতিদিন/ এমএস


আরও সংবাদ   বিষয়:  বিশ্বকাপ   টিকিট   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close