সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      ● বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০      ● তিন গোলের জয়ে সেমিফাইনালে পাকিস্তান      ● ইতিহাস গড়ে বিশ্বকাপের শিরোপা জিতল নাইজেরিয়া      ● সরকারের পক্ষে রাতারাতি সব সমস্যা সমাধান সম্ভব নয় : ড. এম এ কাইয়ুম      ● গাজীপুরে দুই গার্মেন্টসে নাশকতার চেষ্টা, পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ      
ফ্ল্যাট ও জমি ক্রয়-বিক্রয়ে ডেভেলপারের সঙ্গে সরকারের নতুন নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ৬:১৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রিয়েল এস্টেট ডেভেলপারের কাছ থেকে সাফ-কবলা দলিলের মাধ্যমে বিক্রিত বা হস্তান্তরিত জমি ও ফ্ল্যাট পুনরায় বিক্রি বা হস্তান্তরের ক্ষেত্রে ক্রেতাদের বিভিন্ন সমস্যার সমাধান করতে অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নিয়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর) প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। এর আগে, বুধবার (১২ নভেম্বর) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এ প্রজ্ঞাপন জারি করেছিল।

প্রজ্ঞাপনে বলা হয়, রিয়েল এস্টেট ডেভেলপার কর্তৃক সাফ কবলা দলিলমূলে বিক্রিত ও হস্তান্তরিত ভূমি অথবা ফ্ল্যাট পরবর্তীতে পুনরায় বিক্রয় বা হস্তান্তরের সময় বিক্রয়, হস্তান্তর বা নামজারির অনুমোদনকালে ক্রেতা-বিক্রেতাদের হয়রানি ও দুর্ভোগ দূরীকরণে নিম্নরূপ সিদ্ধান্ত নিয়েছে সরকার—

রিয়েল এস্টেট ডেভেলপার কর্তৃক সাফ কবলা দলিলমূলে বিক্রিত ও হস্তান্তরিত ভূমি বা ফ্ল্যাট পরবর্তীতে পুনরায় বিক্রয় বা হস্তান্তরকালে বিক্রয়, হস্তান্তর বা নামজারির অনুমোদনের নামে ক্রেতাদের হয়রানি এবং তাদের কাছ থেকে অর্থ আদায় সম্পূর্ণ আইন বহির্ভূত। তাই কোনো ডেভেলপার ভূমি বা ফ্ল্যাটের পরবর্তী হস্তান্তরকালে বিক্রয় অনুমোদন প্রদান, নামজারি বা অন্য যেকোনো নামেই হোক না কেন, ক্রেতা-বিক্রেতার কাছ থেকে কোনো অর্থ আদায় করতে পারবে না।

এই আদেশ অমান্য করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন, ২০১০ এবং রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা বিধিমালা, ২০১১-এর পাশাপাশি প্রযোজ্য অন্যান্য আইন ও সংশ্লিষ্ট বিধি-বিধানের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ




আরও সংবাদ   বিষয়:  ফ্ল্যাট   জমি   ক্রয়-বিক্রয়   নির্দেশনা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close