বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
ভোলার গ্যাস ব্যবহার করে নতুন ইউরিয়া সার কারখানা স্থাপন করা হবে: শিল্প উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ৫:৫৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

অন্তর্বর্তী সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান জানিয়েছেন, ভোলার বিশাল গ্যাস সম্ভাবনা কাজে লাগিয়ে জেলায় একটি নতুন আধুনিক ইউরিয়া সার কারখানা স্থাপনের পরিকল্পনা চলছে। সম্ভাব্যতা যাচাইয়ের অংশ হিসেবে সরকার ইতোমধ্যেই প্রস্তাবিত দুইটি স্থান পরিদর্শন করেছে।

শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ফেরিঘাট সংলগ্ন এলাকায় প্রস্তাবিত ইউরিয়া সার কারখানার স্থাপনযোগ্য দুটি স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আদিলুর রহমান বলেন, ভোলায় প্রচুর গ্যাস রয়েছে। দেশের অন্য জেলায় এতো গ্যাস মজুদ নেই। ভোলার এই গ্যাস আমরা দেশের উন্নয়ন ও কৃষিখাতে কাজে লাগাতে চাই। সার কারখানা স্থাপনের সম্ভাব্যতা যাচাই চলছে এবং সবকিছু অনুকূলে থাকলে দ্রুতই কাজ শুরু হবে।

নতুন সার কারখানা স্থাপনের ক্ষেত্রে জমি অধিগ্রহণের প্রয়োজন নাও হতে পারে জানিয়ে তিনি বলেন, এতে প্রকল্পের সময় ও ব্যয় উভয়ই উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

শিল্প উপদেষ্টা বলেন, আমরা ইতোমধ্যে দুটি জায়গা পরিদর্শন করেছি। পরিবেশ, যানবাহন চলাচল, নদীপথ, বিদ্যুৎ ও গ্যাস অবকাঠামোর উপযোগিতা দেখে দ্রুতই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এ সময় তার সঙ্গে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির খান এবং বাণিজ্য, বস্ত্র ও পাট উপদেষ্টা শেখ বশিরউদ্দিন উপস্থিত ছিলেন। এছাড়া তিন মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তা, ভোলার জেলা প্রশাসক এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারাও সেখানে ছিলেন।

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ




আরও সংবাদ   বিষয়:  ভোলা   গ্যাস   ইউরিয়া   শিল্প উপদেষ্টা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close