বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আনোয়ারায় বিএনপির মনোনীত প্রার্থীর প্রতি পূর্ণ সমর্থন
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ৪:৩৮ পিএম আপডেট: ১৪.১১.২০২৫ ৪:৪০ PM

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম–এর বিরুদ্ধে সম্প্রতি অনুষ্ঠিত মশাল মিছিল ও বিক্ষোভের প্রতিবাদ জানিয়েছে আনোয়ারা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সিনিয়র নেতারা।

বিবৃতিতে নেতারা বলেন, “দলের মনোনীত প্রার্থী এবং তিন বারের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম–এর প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। বিগত ফ্যাসিবাদী সরকার পতনের পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের নির্দেশনা অমান্য করে কিছু মহল এলাকায় অপকর্ম চালিয়ে দলের সুনাম ক্ষুণ্ন করছে। তারা এখন বহিরাগত ও সহযোগী ব্যক্তিদের দিয়ে মনোনীত প্রার্থীর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।”

বিবৃতিদাতাদের মধ্যে আছেন, মোশাররফ হোসেন, মোহাম্মদ শাহজাহান, মনজুরউদ্দিন চৌধুরী, এডভোকেট ফৌজুল আমীন, ভিপি মোজাম্মেল হক, মোঃ হুমায়ুন কবির চৌধুরী আনসার, আবুল কালাম আবু, ইকবাল হায়দার চৌধুরী, হারেছ আহমেদ, ফারুক হোসেন, নইমুদ্দিন চৌধুরী, কামরুদ্দিন সবুজ প্রমুখ।

এদিকে মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজাম বলেন, “চট্টগ্রামে আমি একমাত্র সংসদ সদস্য যিনি ওয়ান ইলেভেনের সময় জেল জুলুম ও নির্যাতনের শিকার হয়েছি। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ও মিথ্যা মামলা দিয়ে আমার ক্ষতি করা হয়েছে। বিএনপি নামধারী একটি গ্রুপ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমি আমার নেতা-কর্মী ও এলাকার ভোটারদের সাথে নিয়ে সব ষড়যন্ত্র প্রতিহত করে ভোটের মাধ্যমে জবাব দেব ইনশাআল্লাহ।”


স্বদেশ প্রতিদিন/ এমএস


আরও সংবাদ   বিষয়:   বিএনপি   প্রার্থী   সমর্থন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close