সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● চাটমোহরে গুদাম ভেঙে ৬১১ বস্তা সার লুটের অভিযোগ      ● হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১ হাজার ২৮৪      ● নারীদের চাকরির বিষয়ে ইসলামের বিধান কী?      ● মাদকের সঙ্গে জড়িতদের তিন মাস থেকে তিন বছরের জেল-জরিমানার নির্দেশ      ● ফেব্রুয়ারিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা: ইউজিসি চেয়ারম্যান      ● শিক্ষকদের নির্যাতনের অভিযোগ, প্রাণ গেল ৯ বছরের আদিবের      ● চাঁপাইনবাবগঞ্জ শহরে ককটেল বিস্ফোরণ      ● ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’: রিজভী      ● ওয়াইওমিংয়ে ১৭ বিলিয়ন ডলারে ডেটা সেন্টার বানাচ্ছে গুগল      ● এআই যুগে নেটওয়ার্ক নিরাপত্তায় নতুন প্রযুক্তি আনল সফোস      ● হাতের ব্যথায় যেসব লক্ষণ অবহেলা করবেন না      ● পোশাক শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার করার প্রস্তাব      
দেশের রাজনৈতিক দলগুলোর প্রতি ইউরোপীয় ইউনিয়নের বার্তা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ১১:৩২ AM আপডেট: ১৪.১১.২০২৫ ১১:৩৫ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে গণতান্ত্রিক নির্বাচন আয়োজনের প্রক্রিয়াকে সমর্থন জানিয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) প্রকাশিত বার্তায় ইইউ জানিয়েছে, আগামী ফেব্রুয়ারিতে অংশগ্রহণমূলক, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বকে তারা স্বাগত জানায়।

বার্তায় আরও বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে গঠনমূলক আলোচনায় অংশ নেওয়া এবং পরবর্তী ধাপগুলোতে সহযোগিতামূলক ভূমিকা রাখতে উৎসাহিত করছে।

ইইউর মতে, দেশের স্থিতিশীলতা এবং গণতান্ত্রিক অগ্রগতি নিশ্চিত করতে সব পক্ষের অংশগ্রহণে একটি বিশ্বাসযোগ্য নির্বাচন টেকসই সমাধান হিসেবে কাজ করতে পারে।



স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  ইউরোপীয় ইউনিয়ন   রাজনৈতিক দল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close