বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
চোর সন্দেহে কিশোরকে পিটিয়ে হত্যা, আটক ১
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ২:২৭ পিএম আপডেট: ১৩.১১.২০২৫ ২:৫৬ PM

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় চোর সন্দেহে বাসা থেকে তুলে নেওয়া বাপ্পি (১৫) নামে এক কিশোরকে পিটিয়ে হত্যা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঘটনা বুধবার (১২ নভেম্বর) মীরহাজীরবাগ এলাকার আবু হাজী মসজিদ গলির একটি বাসায় ঘটে। নিহত বাপ্পি বাগেরহাটের শরণখোলা উপজেলার কদমতলা গ্রামের রিকশাচালক মো. শাহজাহানের ছেলে। তার বড় ভাই পারভেজ জানান, চুরির অভিযোগে কাপশি রাসেল, মোল্লা শুভ ও শাকিব নামে তিনজন বাপ্পিকে ধরে নিয়ে বিভিন্ন স্থানে রাতভর মারধর করে। পরবর্তীতে নিস্তেজ অবস্থায় তাকে মীরহাজীরবাগ বড়বাড়ি এলাকার একটি রাস্তায় ফেলে রাখা হয়। হাসপাতালে নেওয়ার পথে বাপ্পি মারা যায়।

বাপ্পির বাবা শাহজাহান অভিযোগ করেন, “আমার ছেলে যদি কোনো অপরাধ করেও থাকে, তাহলে তাদের উচিত ছিল পুলিশকে খবর দেওয়া। এইভাবে নির্যাতন করে হত্যা করা যায় না। আমরা ন্যায় বিচার চাই।”

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান জুয়েল নিশ্চিত করেছেন, “চোর সন্দেহে বাপ্পিকে দীর্ঘ সময় অমানবিক নির্যাতন করা হয়েছে। প্রাথমিক তদন্তে নির্যাতনের ফলে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।”

পুলিশ জানিয়েছে, নিহত বাপ্পির মা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। অভিযুক্ত ফৌজিয়া রওশন আক্তার প্রিতিকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

স্বদেশ প্রতিদিন/কেআইকে

আরও সংবাদ   বিষয়:  চোর   সন্দেহ   হত্যা   আটক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close