বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
এক সপ্তাহে ৩০ টাকা, এক মাসে ৬০ টাকা বৃদ্ধি পেয়েছে পেঁয়াজের দাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ২:৫২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চাঁপাইনবাবগঞ্জে পেঁয়াজের বাজারে অস্থিরতা কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এক সপ্তাহের ব্যবধানে বিভিন্ন মানের পেঁয়াজের দাম কেজিপ্রতি কমপক্ষে ৩০ টাকা বৃদ্ধি পেয়েছে। বুধবার (১২ নভেম্বর) জেলা শহরের পুরাতন বাজারে ভালো মানের দেশি পেঁয়াজ (ছাঁচি) খুচরা বিক্রি হয়েছে কেজিপ্রতি ১১০ টাকায়। ৯৫ টাকার নিচে কোনো পেঁয়াজ পাওয়া যায়নি।

সাধারণ ক্রেতারা এই দামে কিনতে হিমশিম খাচ্ছেন। অথচ মাত্র ১০ দিন আগেও ভালো পেঁয়াজ বিক্রি হয়েছে ৭০-৮০ টাকায়, আর তিন সপ্তাহ আগে দাম ছিল ৬০-৭০ টাকা। জেলার বিভিন্ন হাটবাজার ও মুদি দোকানে পেঁয়াজের দাম বাড়ার ধারা এখনো চলছে। বিক্রেতারা বলছেন, পাইকারি পর্যায়ে দাম না কমলে খুচরা বাজারে স্বস্তি ফিরবে না।

পাইকারি ব্যবসায়ী সেলিম রেজা বলেন, ‘বর্তমানে পেঁয়াজের দাম বৃদ্ধির তেমন কোনো যৌক্তিক কারণ নেই। দেশে উৎপাদিত পেঁয়াজের সরবরাহ যথেষ্ট আছে। কিন্তু পাইকারি পর্যায়ে দাম বেড়ে যাওয়ায় বাধ্য হয়ে আমাদেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে।’

খুচরা ব্যবসায়ীরা জানান, সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় স্থানীয় বাজারে সরবরাহ কমে গেছে। এর প্রভাব পড়ছে পাইকারি বাজারে, যা সরাসরি খুচরা বিক্রেতা ও ক্রেতাদের ওপর চাপ সৃষ্টি করছে। শিবগঞ্জের খুচরা বিক্রেতা শামীম উদ্দিন বলেন, ‘পাইকারি বাজার থেকে পেঁয়াজ কেজিপ্রতি ৯৫-৯৮ টাকায় কিনতে হচ্ছে। এতে আমরা ১০০-১১০ টাকার নিচে বিক্রি করতে পারছি না। ক্রেতারা হতাশ, বিক্রিও কমে গেছে।’

ক্রেতারা বলছেন, পেঁয়াজ দৈনন্দিন জীবনের অপরিহার্য পণ্য। হঠাৎ দাম বেড়ে যাওয়ায় পরিবারের বাজেট সামলানো কঠিন হয়ে পড়েছে। ব্যবসায়ীরা মনে করেন, দ্রুত আমদানির অনুমতি দেওয়া হলে সরবরাহ বাড়বে এবং বাজারে স্থিতিশীলতা ফিরবে; অন্যথায় দাম আরও বাড়তে পারে।

জেলার অন্যতম আমদানিকারক মেসার্স সাজ্জাদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মাসুদ রানা বলেন, ‘দেশে এখন সর্বোচ্চ ১২০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে। জানুয়ারির আগে নতুন পেঁয়াজ বাজারে আসবে না। তাই দ্রুত আমদানি শুরু না হলে দাম আরো বাড়বে। তবে এখনো সরকারের পক্ষ থেকে কোনো নির্দেশনা পাইনি।’

সোনামসজিদ বন্দর উদ্ভিদ সংরক্ষণ কেন্দ্রের উপ-পরিচালক সমীর চন্দ্র ঘোষ জানান, ‘গত আগস্টে এক দফা আমদানির অনুমতি দিয়ে বাজার নিয়ন্ত্রণ করা হয়েছিল। ৯ সেপ্টেম্বর বন্দরে শেষবারের মতো ২৫ টন পেঁয়াজ এসেছে। এরপর থেকে কোনো আইপি (ইমপোর্ট পারমিট) ইস্যু হয়নি।’

জেলা কৃষি বিপণন কর্মকর্তা শাহনাজ পারভিন বলেন, “বাজার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। পাইকারি ও খুচরা বাজারে মনিটরিং জোরদার করা হবে, যাতে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধ করা সম্ভব হয়।”

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ






আরও সংবাদ   বিষয়:   বৃদ্ধি   পেঁয়াজের দাম  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close