বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      
বাংলাদেশিরাও এখন সহজেই সৌদি আরবে ব্যবসা ও বিনিয়োগের সুযোগ পাবেন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ১২:১৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সৌদি সরকার ব্যবসা ও বিনিয়োগের প্রক্রিয়া এখন অনেক সহজ করে তুলেছে। দেশি-বিদেশি উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের সুবিধার্থে দেশটি চালু করেছে ‘ওয়ান স্টপ সার্ভিস’। ফলে বাংলাদেশি বিনিয়োগকারীদের জন্যও সৌদিতে ব্যবসা শুরু ও পরিচালনা এখন আরও সহজ হয়ে গেছে।

সৌদি বিজনেস সেন্টার এই সেবাগুলো পরিচালনা করে। এটি বিনিয়োগকারী ও উদ্যোক্তাদের জন্য একটি পূর্ণাঙ্গ ‘ওয়ান-স্টপ-শপ’ হিসেবে কাজ করছে, যেখানে এক প্ল্যাটফর্মেই সব ধরনের ব্যবসা-সংক্রান্ত প্রক্রিয়া ও সেবা সম্পন্ন করা যায়।

বাংলাদেশ থেকে একটি সাংবাদিক প্রতিনিধিদল গত মঙ্গলবার (১১ নভেম্বর) সৌদি আরবের রিয়াদে সৌদি বিজনেস সেন্টার পরিদর্শন করে। সেখানের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ও করে সাংবাদিক প্রতিনিধিদল। সে সময় কর্মকর্তারা বিজনেস সেন্টারের কার্যক্রম তুলে ধরেন।

রিয়াদের বিজনেস সেন্টারের মুখপাত্র খালিদ ফাহাদ আলদেঘাইদার সাংবাদিকদের বলেন, ২০১৯ সালের শেষের দিকে বিজনেস সেন্টারের যাত্রা শুরু হয়। সৌদি আরবের বিভিন্ন স্থানে আমাদের ২০টি শাখা আছে। আমাদের বিজনেস সেন্টারের সব শাখা থেকে সরাসরি সেবা ছাড়াও অনলআইনে সেবা দেওয়া হয়। বিনিয়োগকারীরা সময় কমিয়ে দ্রুত যেন সেবা পেতে পারেন, সেটাই করছি। 

তিনি জানান, বাংলাদেশের ব্যবসায়ী ও বিনিয়োগকারীরাও এখান থেকে দ্রুত সেবা নিতে পারেন।

বিজনেস সেন্টারের কর্মকর্তারা জানান, সৌদি বিজনেস সেন্টারের প্রধান লক্ষ্যগুলো হলো- ব্যবসা ও বিনিয়োগ কর্মকাণ্ড শুরু ও পরিচালনার প্রক্রিয়াকে সহজ ও দ্রুত করা। বিনিয়োগকারীদের জন্য আন্তর্জাতিক মানের সর্বোত্তম অনুশীলনের সঙ্গে সঙ্গতিপূর্ণ পরিষেবা দেওয়া। ব্যবসা খাতের জন্য সরকারি সেবাগুলোর গুণমান, মসৃণতা ও দক্ষতা বৃদ্ধি করা। এই সেন্টার নতুন কোম্পানি নিবন্ধন, বিনিয়োগ লাইসেন্স, ব্যবসা পরিচালনা সংক্রান্ত সহায়তা ও নির্দেশনা দিয়ে থাকে।

সৌদি বিজনেস সেন্টারের দেশটির বিভিন্ন প্রদেশে শাখা রয়েছে। প্রতিষ্ঠানটি অনলাইন ও অফলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে তাদের সেবা দিয়ে থাকে। রিয়াদ, মক্কা, মদিনা, আল-কাসিম, পূর্বাঞ্চল, আসির, তাবুক, হাইল, জাজান, আল-বাহা এবং আল-জৌফসহ সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে তাদের শাখা রয়েছে।

এ ছাড়া বিজনেস সেন্টার ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন ই-পরিষেবা এবং তথ্য প্রাপ্তির সুবিধা রয়েছে। যে কেউ তাদের ওয়েবসাইট (business.sa) থেকেও বিস্তারিত তথ্য পেতে পারেন। 

সৌদি বিনিয়োগ মন্ত্রণালয়ের অনুমোদনের মাধ্যমে বিদেশি বিনিয়োগকারীরা এখন শতভাগ মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠার লাইসেন্স পেতে পারেন। পাশাপাশি নির্ধারিত বিনিয়োগ শর্ত পূরণ সাপেক্ষে প্রবাসীরাও সৌদি আরবে বিনিয়োগকারী বা ব্যবসায়ী হিসেবে আনুষ্ঠানিকভাবে নিবন্ধন করার সুযোগ পাচ্ছেন।

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ




আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশি   সৌদি আরব   ব্যবসা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close