বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
এবার পুলিশের গাড়িতে ককটেল নিক্ষেপ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ১২:১২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

শরীয়তপুরের জাজিরার পদ্মা সেতু দক্ষিণ থানার নাওডোবা এলাকায় সড়ক অবরোধ, ট্রাকে অগ্নিসংযোগ ও পুলিশের গাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোর ৬টার দিকে ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ের নাওডোবা এলাকায় এ ঘটনা ঘটে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ তাদের লকডাউন কর্মসূচির অংশ হিসেবে নাওডোবা এলাকায় মিছিল বের করে ককটেল বিস্ফোরণ চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে দুর্বৃত্তরা পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার গাড়িতে ককটেল নিক্ষেপ করে। এতে গাড়ির সামনের কাচ ভেঙে যায়।

পুলিশ কিছুটা পিছু হটলে দুষ্কৃতকারীরা তস্তারকান্দি এলাকায় একটি চিনিবোঝাই ট্রাকে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।

এই ঘটনায় প্রায় দুই ঘণ্টা ধরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ ছিল। ঘটনা সংক্রান্ত ৩৯ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায় শতাধিক নেতাকর্মী হাতে লাঠিসোঁটা ও ককটেল নিয়ে মিছিল করছে।

পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম রসুল জানান, খবর পেয়ে পুলিশ সেখানে গেলে গাড়িতে ককটেল নিক্ষেপ করা হয়। জীবনের নিরাপত্তার কারণে কিছুটা পিছু হটলে দুর্বৃত্তরা একটি ট্রাকে আগুন দেয়। ঘটনাস্থল থেকে তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শরীয়তপুর জেলা পুলিশ সুপার নজরুল ইসলাম জানান, ট্রাকে অগ্নিসংযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং পুলিশ মাঠে অবস্থান করছে।

এর আগে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির কারণে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঢাকা-খুলনা মহাসড়ক ও বরিশাল মহাসড়কের একাধিক স্থানে অবরোধ করা হয়েছিল। এ সময় নেতাকর্মীরা দেশি অস্ত্রশস্ত্র ও টায়ার জ্বালিয়ে আন্দোলন চালায়। এছাড়া গোপালগঞ্জে গণপূর্ত বিভাগ ও গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে।


স্বদেশ প্রতিদিন/এমএএম   



আরও সংবাদ   বিষয়:  শরীয়তপুর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close