বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
নাশকতা প্রতিহত করতে রাজধানীর ১৪ স্থানে অবস্থান কর্মসূচিতে শিবির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ১২:২২ পিএম

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নাশকতা ও আগুনসন্ত্রাসের প্রতিবাদে রাজধানীর ১৪টি স্থানে অবস্থান কর্মসূচি পালন করছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। 

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল থেকে দিনব্যাপী এই কর্মসূচি চলছে বলে জানিয়েছে সংগঠনটির প্রচার বিভাগ।

এর আগে বুধবার সন্ধ্যায় পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সকাল ৭টায় ঢাকা কলেজ থেকে রাজু ভাস্কর্য পর্যন্ত বিক্ষোভ মিছিলের আয়োজন করে ইসলামী ছাত্রশিবির। মিছিল শেষে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নেয় সংগঠনটির নেতাকর্মীরা।

শিবিরের পক্ষ থেকে জানানো হয়েছে, উত্তরা বিএনএস, খিলখেত, বসুন্ধরা গেট, শাহবাগ, রামপুরা, মহাখালী, গাবতলী, মিরপুর-১০, ধানমন্ডি-৩২, সায়েন্সল্যাব, গুলিস্তান, বাহাদুর শাহ পার্ক, যাত্রাবাড়ী ও চিটাগাং রোড এই ১৪টি স্থানে দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে।

বিবৃতিতে ছাত্রশিবির জানিয়েছে, ছাত্রসমাজ ও দেশপ্রেমিক জনতা আওয়ামী নাশকতা ও আগুনসন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে অবস্থান নিয়েছে। সংগঠনটি দাবি করেছে, তারা রাজধানীতে শান্তিপূর্ণ উপায়ে লকডাউন প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিত করতে মাঠে রয়েছে।

এদিকে রামপুরা ও উত্তরার চারটি স্থানে প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের নেতাকর্মীরাও অবস্থান নিয়েছেন। নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ডাকা ঢাকাব্যাপী লকডাউন কর্মসূচি প্রতিহত করতে তারা সক্রিয় রয়েছে।

শিবিরের বেসরকারি বিশ্ববিদ্যালয় পশ্চিম শাখার সভাপতি মো. রেজাউল করিম জানান, “রাজধানীর প্রাইভেট বিশ্ববিদ্যালয় অধ্যুষিত চারটি এলাকায় সকাল থেকেই আমাদের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। আমরা শান্তিপূর্ণভাবে নাশকতা প্রতিহত করছি।”

রাজধানীর বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও র‌্যাব সদস্যদের মোতায়েন রয়েছে বলে জানিয়েছে সূত্র।

স্বদেশ প্রতিদিন/কেআইকে

আরও সংবাদ   বিষয়:  নাশকতা   রাজধানী   শিবির  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close