বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
৫০ বছরের মধ্যে সেরা হজ হয়েছে এ বছর, ঘোষণা সৌদির
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ৩:৪৭ পিএম

গত পাঁচ দশকের মধ্যে চলতি বছরের হজকে সবচেয়ে সফল বলে ঘোষণা করেছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রী ড. তাওফিক আল-রাবিয়াহ জানান, ২০২৫ সালের হজ মৌসুমে হজযাত্রীদের সন্তুষ্টির হার ৯১ শতাংশে পৌঁছেছে, যা হজ ইতিহাসে এক অভূতপূর্ব মাইলফলক।

রবিবার (৯ নভেম্বর) জেদ্দায় শুরু হয়েছে পঞ্চম হজ সম্মেলন ও প্রদর্শনী। দুই পবিত্র মসজিদের খাদেম বাদশাহ সালমানের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই সম্মেলনের উদ্বোধন করেন মক্কার গভর্নর প্রিন্স সাউদ বিন মিশআল। ‘মক্কা থেকে বিশ্বে’ শিরোনামের এই সম্মেলনে বিশ্বের ১৫০টিরও বেশি দেশের প্রতিনিধি, বিশেষজ্ঞ ও ধর্মীয় ব্যক্তিত্ব অংশ নিয়েছে।

উদ্বোধনী বক্তব্যে প্রিন্স সাউদ বলেন, “হজযাত্রীদের সেবায় সৌদি আরব তার প্রতিষ্ঠাতা বাদশাহ আবদুল আজিজের নীতি অনুসরণ করছে।” তিনি আরও উল্লেখ করেন, এবারের হজ সফলভাবে সম্পন্ন হয়েছে সরকারের বিভিন্ন সংস্থার সমন্বিত প্রচেষ্টার ফলে।

সম্মেলনে বাদশাহ সালমানের উপদেষ্টা ও দারাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রিন্স ফয়সাল বিন সালমান বলেন, “হজ কেবল একটি মৌসুমি ইবাদত নয়; এটি মানবতার ঐক্য ও তাওহিদের প্রতীক।” এ সময় তিনি ‘হজ ও দুই পবিত্র মসজিদের ইতিহাস ফোরাম’ উদ্বোধন করেন, যার মাধ্যমে যুগে যুগে হজের ইতিহাস দলিলভিত্তিকভাবে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হবে।

মন্ত্রী তাওফিক আল-রাবিয়াহ জানান, হজ ব্যবস্থাপনায় এখন প্রযুক্তি ও উদ্ভাবনের নতুন যুগে প্রবেশ করেছে সৌদি আরব। নুসুক অ্যাপের ব্যবহারকারী সংখ্যা বিশ্বব্যাপী ৪ কোটির বেশি, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর ‘নুসুক এআই’ ফিচার যুক্ত করা হয়েছে।

তিনি আরও জানান, আগামী হজের প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়ে গেছে। ৬০ শতাংশ হজযাত্রীর চুক্তি সম্পন্ন হয়েছে এবং পবিত্র স্থানের ৫০ শতাংশ প্রস্তুত করা হয়েছে। এছাড়া মক্কা ও মদিনার ৭১টি ঐতিহাসিক স্থান সংস্কার করে উন্মুক্ত করা হয়েছে, যা ইতোমধ্যে ৩০ লাখ দর্শনার্থী পরিদর্শন করেছেন।

তিন দিনব্যাপী এই সম্মেলনে ১৪৩টিরও বেশি সেশন ও কর্মশালা অনুষ্ঠিত হবে, যার লক্ষ্য হজ ব্যবস্থাপনায় বৈশ্বিক সমন্বয়, উন্নয়ন এবং আধুনিকায়নকে আরও শক্তিশালী করা।


স্বদেশ প্রতিদিন/ আরএফ 




আরও সংবাদ   বিষয়:   সৌদি আরব  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close