বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কাচেহরি আদালতের বাইরে আত্মঘাতী হামলায় নিহত ১২, আহত ২১
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ৩:৫৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের কাচেহরি আদালত ভবনের বাইরে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১২ জন নিহত এবং ২১ জন আহত হয়েছেন। পুলিশের প্রাথমিক তথ্যে জানা গেছে, আদালত ভবনের সামনে পার্ক করা একটি গাড়িতে এই বিস্ফোরণ ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আহতদের মধ্যে বেশ কয়েকজন আইনজীবী ও মামলার বাদীপক্ষের সদস্য রয়েছেন। বিস্ফোরণের পরপরই আদালত ভবনটি খালি করে ফেলা হয় এবং পেছনের দরজা দিয়ে লোকজনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। পরবর্তীতে আদালতের সব কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয় বলে জিও নিউজ জানিয়েছে।

ঘটনার পরপরই ইসলামাবাদের ডিআইজি, চিফ কমিশনার এবং ফরেনসিক টিম ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধারকর্মীরা দ্রুত আহতদের রাজধানীর পিআইএমএস হাসপাতালে নিয়ে যান, যেখানে তাৎক্ষণিকভাবে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

পুলিশের প্রাথমিক তদন্তে ঘটনাস্থল থেকে সন্দেহভাজন আত্মঘাতী হামলাকারীর মাথার অংশ উদ্ধার করা হয়েছে। নিরাপত্তা সূত্রের দাবি, ভারত-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী ও আফগানপন্থী তালেবানের মদদপুষ্ট সংগঠন ‘ফিতনা আল-খাওয়ারিজ’ এই হামলার সঙ্গে জড়িত।

এর একদিন আগে, সোমবার দক্ষিণ ওয়াজিরিস্তানের ওয়ানা ক্যাডেট কলেজে ভারত-সমর্থিত সন্ত্রাসীদের অনুপ্রবেশ ও হামলার ঘটনা ঘটে। সামরিক বাহিনীর তথ্যমতে, নিরাপত্তা বাহিনী তখন দুই হামলাকারীকে হত্যা করে এবং তিনজনকে আটক করতে সক্ষম হয়।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  ইসলামাবাদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close