বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মনোনয়ন না পাওয়ায় নাঙ্গলকোটের বাঙ্গড্ডা বাজারে মশাল মিছিল ও সড়ক অবরোধ
নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ১২:২৫ AM

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ মোবাশ্বের আলম ভূঁইয়া মনোনয়ন না পাওয়ায় কুমিল্লা ১০ আসনের (নাঙ্গলকোট–লালমাই) বিভিন্ন এলাকায় টানা আন্দোলন অব্যাহত রয়েছে। কেন্দ্রীয়ভাবে বিএনপির মনোনয়ন ঘোষণার পর থেকেই তাঁর সমর্থকরা বিক্ষোভ, মশাল মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন।

রবিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় নাঙ্গলকোটের বাঙ্গড্ডা বাজারে মোবাশ্বের আলম ভূঁইয়ার সমর্থিত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মশাল মিছিল ও সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন।

বাঙ্গড্ডা বাদশা মিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের প্রধান ফটক থেকে মশাল মিছিলটি শুরু হয়ে পূর্ব বাজার বটতলা ঘুরে বাঙ্গড্ডা বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পশ্চিম বাজার সিএনজি স্টেশন মোড়ে গিয়ে সড়ক অবরোধের মধ্য দিয়ে শেষ হয়। এতে বাজার এলাকায় দীর্ঘ সময় যানবাহন চলাচল বন্ধ থাকে।

বিক্ষোভকারীরা কেন্দ্রীয় বিএনপি নেতৃত্বের কাছে দাবি জানান মোবাশ্বের আলম ভূঁইয়াকেই কুমিল্লা ১০ আসনের চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়ন দিতে হবে।

একই দাবিতে গত কয়েক দিন ধরেই চলছে লাগাতার আন্দোলন।

শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় নাঙ্গলকোট উপজেলা সদরে অনুষ্ঠিত হয় মশাল মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি। শুক্রবার বিকালে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক সড়কের লুধুয়া এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

এর আগে বুধবার বিকালে ঢাকা-চট্টগ্রাম রেলপথ ও নাঙ্গলকোট–লাকসাম আঞ্চলিক সড়কে অবরোধ কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা।

বিক্ষোভকারীরা বলেন, “আলহাজ মোবাশ্বের আলম ভূঁইয়া দীর্ঘদিন ধরে এলাকার তৃণমূল নেতাকর্মীদের পাশে থেকে বিএনপির রাজনীতি চালিয়ে যাচ্ছেন। তাই তাঁকেই জনগণের প্রতিনিধি হিসেবে মনোনয়ন দিতে হবে।”


স্বদেশ প্রতিদিন/কেআইকে




আরও সংবাদ   বিষয়:  মনোনয়ন   নাঙ্গলকোট   বাঙ্গড্ডা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close