বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
বিলে পদ্মফুল তুলতে গিয়ে একসঙ্গে ৪ চাচাতো বোনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ১২:৫৭ AM

মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামে বিলে পদ্মফুল তুলতে গিয়ে পানিতে ডুবে একসঙ্গে চার চাচাতো বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

রোববার (৯ নভেম্বর) দুপুরে উপজেলার মসুরিভাজা বিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত চারজন হলেন, আব্দুস সামাদের মেয়ে ফাতেমা (১৪) ও আফিয়া (১২), ইসহাকের মেয়ে মিম (১৪) এবং শাহারুলের মেয়ে আলিয়া (১০)। তারা যথাক্রমে মুমিনপুর মাধ্যমিক বিদ্যালয়, আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় এবং আমঝুপি তৃণমূল মডেল একাডেমির শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে চার শিশু একসঙ্গে বিলে শাপলা তুলতে যায়। দীর্ঘ সময় পার হয়ে গেলেও তারা বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে খোঁজ শুরু করেন। একপর্যায়ে এলাকাবাসী বিলে চার শিশুর মরদেহ ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেন।

খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

মেহেরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার শামীম হোসেন বলেন, “বিলের ভেতরে গভীর গর্ত ছিল। সেই গর্তেই চার শিশুর দেহ আটকে ছিল, যেখান থেকে উদ্ধার করতে আমাদের ফায়ার ফাইটারদের কষ্ট করতে হয়েছে।”

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দিন জানান, “চার শিশুর মৃত্যুর ঘটনায় পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।”

একই পরিবারের চার শিশুর মৃত্যুর ঘটনায় পুরো রাজনগর গ্রামসহ আশপাশের এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা নিহত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সমবেদনা জানান।

জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত পরিবারের সদস্যদের দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের তহবিল থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম বলেন, “এ দুর্ঘটনা আমাদের জন্য সতর্কবার্তা। আমরা জেলার বিভিন্ন এলাকায় শিশু-কিশোরদের সাঁতার শেখার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা কার্যক্রম জোরদার করব।”

স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  বিল   পদ্মফুল   মৃত্যু  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close