সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● হাসিনার পাসপোর্টের আবেদন নিয়ে যা বললেন পররাষ্ট্র সচিব      ● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      
বাঁশখালীতে সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীর স্মরণে দোয়া মাহফিল
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ১২:১৭ AM

চট্টগ্রামের বাঁশখালীতে বিএনপি সরকারের সাবেক বন ও পরিবেশ প্রতিমন্ত্রী এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম জাফরুল ইসলাম চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৯ নভেম্বর) বাদ আছর বাঁশখালী উপজেলার চাম্বল খাদিজাতুল কোবরা মাদ্রাসার জামে মসজিদে চাম্বল ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ–সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে মরহুম জাফরুল ইসলাম চৌধুরীর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিত মুসল্লি ও এতিম শিশুদের মাঝে তবারক বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক এস এম আব্দুর রশিদ, উপজেলা শ্রমিকদলের সহসভাপতি সরওয়ার আলম, উপজেলা যুবদল নেতা হাসান মোহাম্মদ এরশাদুর রহমান, উপজেলা শ্রমিকদলের সহ সাধারণ সম্পাদক আব্দুল হাকীম, চাম্বল ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো. আব্দুর রহীম, বিএনপি নেতা মুহাম্মদ মোজাম্মেল, আজিজ আহমেদ, শ্রমিক নেতা খোরশেদ ও সোহেল চৌধুরীসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মাহফিলে বক্তারা মরহুম জাফরুল ইসলাম চৌধুরীর রাজনৈতিক অবদান ও জনগণের প্রতি তাঁর নিষ্ঠার কথা স্মরণ করেন। তাঁরা বলেন, “তিনি ছিলেন একজন সৎ, নিবেদিতপ্রাণ ও জনবান্ধব রাজনীতিক, যিনি সবসময় দল ও এলাকার মানুষের কল্যাণে কাজ করে গেছেন।”


স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  বাঁশখালী   জাফরুলইসলাম   মাহফিল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close