বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
তামিমের সেঞ্চুরিতে সিরিজ ড্র করল বাংলাদেশ
প্রকাশ: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫, ৭:২৩ পিএম

পাঁচ ম্যাচের যুব ওয়ানডে সিরিজ ২-২ সমতায় শেষ করলো বাংলাদেশ ও আফগানিস্তান। 

আজ রবিবার (৯নভেম্বর) রাজশাহীতে সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশ ২ উইকেটে আফগানিস্তানকে হারিয়ে সিরিজ ড্র করেছে। বাংলাদেশের জন্য আজ জয়ের বিকল্প ছিল না। কেননা আজ হারলে কিংবা ম্যাচ পরিত্যক্ত হলেই সিরিজ জিততো আফগানিস্তানের যুবারা।

তবে তা হতে দেননি অধিনায়ক আজিজুল তামিম। সামনে থেকে নেতৃত্ব দিয়ে ২-২ ব্যবধানে সিরিজে সমতা আনতে অবদান রেখছেন তিনি। সিরিজ সমতার ম্যাচে ২০৯ রানের লক্ষ্য পেয়েছিল বাংলাদেশ। রাজশাহীতে রান তাড়া করতে নেমে শুরুতেই বিপদে পড়ে স্বাগতিকরা।

উজাইরউল্লাহ নিয়াজাইয়ের অফস্পিনে টপ অর্ডার ভেঙে পড়ে বাংলাদেশের। দলীয় ৮৭ রান তুলতেই ৪ সতীর্থকে ড্রেসিংরুমে ফিরতে দেখেন আজিজুল হাকিম। সেখান থেকে ফরিদ হাসানের সঙ্গে পঞ্চম উইকেট ৫৪ রানের জুটি গড়ে ম্যাচের হাল ধরেন বাংলাদেশের অধিনায়ক। তবে ফরিদ ব্যক্তিগত ২৩ রানে ফেরার পর আবারো ধাক্কা খায় বাংলাদেশ।

২০ রানের ব্যবধানে আরো ৩ উইকেট হারায় স্বাগতিকেরা। দলীয় ১৬১ রানে ৭ উইকেট হারানো বাংলাদেশের শঙ্কা জাগে ম্যাচ হারার। তবে এক প্রান্ত আগলে রেখে ‘নিঃসঙ্গ শেরপার’ মতো লড়ে যান আজিজুল তামিম। শেষ পর্যন্ত জিতেছেনও তিনি। অবশ্য জয় নিয়ে মাঠ ছাড়তে পারেননি আজিজুল তামিম।

জয়ের জন্য যখন ২ রান প্রয়োজন তখনই আউট হন বাঁহাতি ওপেনার। কাঁটায় কাঁটায় ১০০ করে। আউট হওয়ার আগে তিন অংক স্পর্শ করেছেন দারুণ এক ছক্কা হাঁকিয়ে। ১১৮ বলের ম্যাচসেরা ইনিংসটি সাজিয়েছেন ৭ চার ও ৩ ছক্কায়। প্রতিপক্ষের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন নিয়াজাই।

টস জিতে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ২০৮ রানের সংগ্রহ পায় আফগানিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৬৮ রান করেছেন ওপেনার ওসমান সাদাত। মাঝে ৪০ রানের ইনিংস খেলে দুই শোর্ধ্ব স্কোর এনে দেন অধিনায়ক মাহবুব খান। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন বাঁহাতি স্পিনার সামিউন বসির।


স্বদেশ প্রতিদিন/ এমএস



আরও সংবাদ   বিষয়:  তামিম   সেঞ্চুরি   ড্র   বাংলাদেশ   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close