প্রকাশ: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫, ৭:২৪ পিএম

আনোয়ারায় গীতাযগ্গ ২০২৬ উদ্যাপন পরিচালনা কমিটি গঠন
চট্টগ্রামের আনোয়ারায় আসন্ন গীতাযগ্গ ২০২৬ উপলক্ষ্যে ১৭ সদস্যবিশিষ্ট উৎসব উদযাপন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
এই উপলক্ষ্যে রোববার একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয়।
কমিটির সদস্যদের মধ্যে সমন্বয়কারী কাঞ্চন সুশীল, রুপন রুদ্র, যুগ্ম-সচিব ইন্দ্রজীৎ চক্রবর্তী, স্বেচ্ছাসেবক সচিব রতন দাশ, ও ভাণ্ডার রক্ষক ভুপাল দাশকে দায়িত্ব দেওয়া হয়।
এসময় মন্দিরের সভাপতি অনুপ কুমার রুদ্র, কার্যকরী সভাপতি দিলীপ রুদ্র, সহ-সভাপতি কাঞ্চন দাশ, লিটন শীল, পণ্ডিত ভবতোষ চক্রবর্তী, সম্পাদক বিকাশ দাশ, যুগ্ম সম্পাদক দীপঙ্কর রুদ্র, অর্থ সম্পাদক সুপঙ্কর রুদ্র, পণ্ডিত পরাজিত চক্রবর্তী, সুমন চক্রবর্তী, সুমন রুদ্র, পল্লব চক্রবর্তী, সোনা সুত্রধর, নয়ন সুত্রধর, জয় সুত্রধর ও আরও গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।