বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বিপিএলের কোন দলের কী নাম, জানালো বিসিবি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ৭:১৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দীর্ঘ টানাপোড়েনের পর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের দল চূড়ান্ত করেছে। তবে এবার বড় চমক- নেই বরিশাল ও কুমিল্লা।

আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে দলগুলোর নাম ঘোষণা করেছে বিসিবি।

ক্রিকেটের প্রতি আগ্রহ, প্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছলতা এবং অভিজ্ঞতা দেখে এবারের বিপিএলে ফ্র্যাঞ্চাইজি বাছাই করেছে বিসিবি। বাছাইকৃত প্রতিষ্ঠানগুলোকে দায়িত্ব দেয়া হয়েছে আগামী ৫ বছরের জন্য।

উল্লেখ্য, এবারের বিপিএলে অংশ নেয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছিল ১১টি প্রতিষ্ঠান। তাদের মধ্য থেকে প্রাথমিক যাচাই-বাছাইয়ে বাদ দেয়া হয় ৩ প্রতিষ্ঠানকে। এরপর চূড়ান্ত বাছাইয়ে বাদ পড়ে আরো ৩ প্রতিষ্ঠান।

যাচাই-বাছাইয়ের পর ঢাকা ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজির মালিকানা পেয়েছে চ্যাম্পিয়ন স্পোর্টস নামের প্রতিষ্ঠান। গত বিপিএলেও তারা একই নামে ফ্র্যাঞ্চাইজি হিসেবে ছিল। 

রংপুর রাইডার্সের মালিকানা পেয়েছে বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস। তারাও গত বিপিএলে ছিল। রাজশাহী ওয়ারিয়র্স নামে নতুন ফ্র্যাঞ্চাইজি নিয়েছে নাবিল গ্রুপ।

সিলেট টাইটান্স ফ্র্যাঞ্চাইজি পেয়েছে ক্রিকেট উইথ সামি নামের প্রতিষ্ঠান। এবং চট্টগ্রাম রয়্যালসের মালিকানা পেয়েছে ট্রায়াঙ্গেল সার্ভিসেস নামে প্রতিষ্ঠান।

এবারের বিপিএলে দল নেয়ার ক্ষেত্রে বেশ কড়াকড়ি আরোপ করেছিল বিসিবি। সব ফ্র্যাঞ্চাইজিকে আবেদনের সময়ই দুই কোটি টাকার ব্যাংক ড্রাফট জমা দিতে বলেছিল বিসিবি। এছাড়া ফ্র্যাঞ্চাইজি হিসেবেই চূড়ান্ত হওয়ার ৫দিনের মধ্যে ব্যাংক গ্যারান্টি হিসেবে ১০ কোটি টাকা দিতে হবে। হিসাব অনুযায়ী, যার মেয়াদ থাকার কথা আগামী মঙ্গলবার পর্যন্ত।

টুর্নামেন্টের ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বেও এবার নতুনত্ব এনেছে বিসিবি। আইপিএল আয়োজনকারী মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান আইএমজিকে দায়িত্ব দিয়েছে বিসিবি। তবে এবারের আয়োজনে সময় কম পাওয়ায় খুব একটা চাকচিক্য আশা করা যাচ্ছে না। সময় স্বল্পতার কারণে ব্রডকাস্টে আধুনিক অনেক সুযোগ সুবিধা না-ও পাওয়া যেতে পারে।

বিপিএলের পাঁচ ফ্র্যাঞ্চাইজির নাম-

১. ঢাকা ক্যাপিটালস

২. চট্টগ্রাম রয়্যালস

৩. রাজশাহী ওয়ারিয়র্স

৪. রংপুর রাইডার্স

৫. সিলেট টাইটান্স

এদিকে বিপিএলকে ঘিরে উত্তেজনা বিরাজ করছে বাংলাদেশের ক্রিকেট প্রেমিদের মাঝে। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ক্যাপশনে নিজের অনুভূতি প্রকাশ করছেন।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  বিপিএল   বিসিবি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close