প্রকাশ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ৭:২৮ পিএম

নোয়াখালী সরকারি কলেজের মেধাবী শিক্ষার্থী ইশরাত জাহান ও তানিম হাসান সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার ঘটনায় কফিন মিছিল ও পরিবহন ব্যবস্থার জন্য মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে কলেজ ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, “প্রতিদিন যাতায়াতের সময় শিক্ষার্থীদের প্রাণ ঝুঁকিতে থাকে। দ্রুত কলেজ প্রশাসনের উদ্যোগে নিজস্ব পরিবহন ব্যবস্থা চালু করতে হবে।”
কর্মসূচিতে নোয়াখালী কলেজ ছাত্রদল অংশ নিয়ে শিক্ষার্থীদের দাবীর সাথে একাত্বতা প্রকাশ করে এবং ক্যাম্পাসে নিজস্ব বাস ব্যবস্থা চালুর দাবি জানান।
স্বদেশ প্রতিদিন/এমএস