প্রকাশ: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ৮:৪৯ পিএম

মাদারীপুর-৩ আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন বলেন, একটি স্বপ্নের বাংলাদেশ গড়তে তারেক রহমান নিরলস কাজ করে যাচ্ছেন। জনাব তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রক্তের উত্তরসূরি। আর আমরা তারেক রহমানের আদর্শের উত্তরসূরি।
তিনি আরো বলেন, আগামী নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষের পতাকাকে আমরা উড্ডীয়মান রাখবো এবং এখন থেকেই তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে হবে। তাই সবাইকে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করতে আহ্বান জানান তিনি। বিএনপি হলো গণমানুষের দল তাই আমরা সবাইকে সঙ্গে নিয়ে নির্বাচনী কার্যক্রম চালাবো।
এছাড়াও তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য বলেন, আমাদের দলের কেন্দ্রীয়, জেলা ও উপজেলার সকল নেতা-কর্মীরাই ধানের শীষের সৈনিক। তাই আমরা সকল বিভেদ ভুলে গিয়ে একসাথে নির্বাচনি কাজে অংশগ্রহণ করে ধানের শীষ প্রতীককে বিজয়ী করবো ইনশাল্লাহ।
আজ বুধবার সকালে নির্বাচনী এলাকায় মস্তোফাপুর থেকে প্রায় পাঁচ শতাধিক মোটরসাইকেল ও বিভিন্ন ধরনের পরিবহন নিয়ে শোভাযাত্রা শেষে উপজেলার বাঁশগাড়ী এলাকার খাঁশেরহাট বাজারে এক পথসভায় তিনি বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মাহাবুব হোসেন মুন্সী ডাসার উপজেলা বিএনপির আহবায়ক আলাউদ্দিন তালুকদারসহ মাদারীপুর তিন আসনের স্থানীয় বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
স্বদেশ প্রতিদিন/এনআর