বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      
পটুয়াখালী-৩ আসনে হাসান মামুনের নাম ঘোষণার দাবিতে বিক্ষোভ
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ৮:৪৪ পিএম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী- ৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপি প্রার্থীর নাম ঘোষণা স্থগিত করেছে দলটি। এরই প্রেক্ষিতে এ আসনে দলীয় মনোনয়নপ্রত্যাশী বিএনপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হাসান মামুনের অনুসারী নেতা-কর্মী ও সমর্থকরা গলাচিপায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
‎আজ বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সাব-রেজিস্ট্রার অফিস সংলগ্ন এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ করে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী- ৩ আসনে বিএনপি’র মনোনয়নপ্রত্যাশী গলাচিপা-দশমিনার গণমানুষের নেতা হাসান মামুনের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করতে হবে। ঘোষণা না করা পর্যন্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশসহ আরো কঠোর কর্মসূচি অব্যাহত থাকবে।’
বিক্ষোভ মিছিল ও সমাবেশের মাধ্যমে তারা কেন্দ্র তথা দলীয় নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে। অবিলম্বে তাদের কাঙ্ক্ষিত নেতা হাসান মামুনের নাম প্রার্থী হিসেবে ঘোষণার দাবি জানান তারা।

‎সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার হাওলাদার, সহ-সভাপতি আব্দুস সালাম মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাকসুদ আলম তালুকদার, মো. মাসুম বিল্লাহ, মিয়া মো. মাসুম বিল্লাহ, মো. আমিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক খন্দকার মশিউর রহমান শাহিন, আসাদুজ্জামান সবুজ, দপ্তর সম্পাদক প্রভাষক মো. ফজলুর রহমান, কৃষি বিষয়ক সম্পাদক মো. সাগর খান, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মুনতাসীর মামুন, পৌর বিএনপির সভাপতি মো. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান জিয়া প্রমুখ।
 
স্বদেশ প্রতিদিন/এনআর


আরও সংবাদ   বিষয়:  পটুয়াখালী   বিক্ষোভ   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close