বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মনোনয়ন বঞ্চিত রঞ্জুর সঙ্গে দেখা না পেয়ে ফিরে গেলেন বিএনপি প্রার্থী আব্দুল আজিজ
নাটোর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ৬:৪৯ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাটোর জেলার চারটি আসনের মধ্যে তিনটিতে প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। 

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭ জন প্রার্থীর প্রাথমিক তালিকা ঘোষণা করেন।

ঘোষিত তালিকা অনুযায়ী, নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে মনোনয়ন পান জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ। তবে মনোনয়ন ঘোষণার পর থেকেই মনোনয়নবঞ্চিত নেতা ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জুর সঙ্গে যোগাযোগের চেষ্টা ব্যর্থ হয় আজিজের।

দলীয় সূত্র জানায়, সোমবার রাতে বারবার ফোন করেও সাড়া না পেয়ে মঙ্গলবার সকালে আজিজ নিজেই নেতাকর্মীদের নিয়ে গুরুদাসপুর বাজারে অবস্থিত রঞ্জুর বাসায় দেখা করতে যান। তবে সেখানে প্রবেশ করতে না পেরে তাকে ফিরে আসতে হয়।

এ বিষয়ে ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল বলেন, “আমি সকালে ব্যক্তিগত কাজে বগুড়া গিয়েছিলাম। এলাকার নেটওয়ার্ক সমস্যার কারণে আজিজ ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারিনি। তবে আমি ও আমার কর্মীদের ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানিয়েছি। শিগগিরই এলাকায় ফিরে দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নেব।”

তবে তিনি অভিযোগ করেন, মনোনয়ন ঘোষণার পর আজিজের কিছু সমর্থক তার বাড়ির সামনে উচ্চ শব্দে গান বাজানো ও বিশৃঙ্খল আচরণ করেছেন।

এ বিষয়ে আব্দুল আজিজ বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ অনুযায়ী, যেসব নেতা মনোনয়ন পাননি তাদের সবাইকে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। সেই আহ্বান নিয়েই আমি রঞ্জু ভাইয়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, কিন্তু দেখা করতে পারিনি।”

তিনি আরও বলেন, “আমার কোনো সমর্থক রঞ্জু ভাইয়ের কর্মীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেননি। দলের স্বার্থে ও গণতন্ত্রের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামতে হবে।”

স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  বিএনপি   প্রার্থী   আব্দুলআজিজ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close