প্রকাশ: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫, ৯:৪৪ পিএম আপডেট: ০৩.১১.২০২৫ ১০:১৬ PM

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়ার চারটি আসনে সম্ভাব্য চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেছে বিএনপি।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন।
কুষ্টিয়া ৪টি আসনে সম্ভাব্য চূড়ান্ত প্রার্থীরা হলেন: কুষ্টিয়া-১ (দৌলতপুর) সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা, কুষ্টিয়া-২ (মিরপুর ও ভোড়ামারা) বিএনপির কেন্দ্রীয় নেতা ও সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী, কুষ্টিয়া-৩ (সদর) কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার,( কুষ্টিয়া-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা।)
কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমি।
এদিকে কেন্দ্র ঘোষিত কুষ্টিয়ার ৪টি আসনের মনোনয়ন প্রাপ্ত ব্যক্তিদের এলাকায় চলছে উৎসবের আমেজ। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজ নিজ এলাকার নেতা ও কর্মীরা বিএনপি ঘোষিত প্রার্থীদের শুভেচ্ছা জানাচ্ছেন।
তবে কুষ্টিয়া-৩ আসনে মনোনয়ন প্রত্যাশী সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সোহরাব উদ্দিন মনোনয়ন না পাওয়ায় তার সমর্থকরা কুষ্টিয়া শহরে বিক্ষোভ মিছিল ও মজমপুর গেটে টায়ার জ্বালিয়ে যান চলাচল বদ্ধ করে দেয়।
স্বদেশ প্রতিদিন/ আরএফ