বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে পাকিস্তানের সিরিজ জয়
স্বদেশ ডেস্ক
প্রকাশ: রবিবার, ২ নভেম্বর, ২০২৫, ৪:১৭ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

লাহোরের আলো ঝলমলে রাতে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্সে পাকিস্তানকে সিরিজ জয়ের স্বাদ দিলেন বাবর আজম। শনিবার তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে ৪ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে নিজেদের করে নিয়েছে পাকিস্তান।

প্রথম ম্যাচে হারের পর ঘুরে দাঁড়িয়ে টানা দুই ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নেয় বাবর আজমদের দল। এই ম্যাচে পাকিস্তানের জয়ের নায়ক ছিলেন বাবর। ১৩ ইনিংস পর টি-টোয়েন্টিতে ফিফটি পেয়ে খেলেন ৪৭ বলে ৬৮ রানের দুর্দান্ত ইনিংস।

টস হেরে ব্যাটিংয়ে নেমে দক্ষিণ আফ্রিকা ২০ ওভারে ৯ উইকেটে তোলে ১৩৯ রান। দলের পক্ষে ওপেনার রিজা হেনড্রিকস ৩৬ বলে ৩৪, অধিনায়ক ডোনোভান ফেরেইরা ১৪ বলে ২৯ ও করবিন বশ ২৩ বলে ৩০ রান করেন। পাকিস্তানের পেস তারকা শাহিন শাহ আফ্রিদি ২৬ রানে ৩ উইকেট নেন।

জবাবে ৮ রানে প্রথম উইকেট হারালেও দ্রুত ইনিংস গুছিয়ে নেন বাবর। দ্বিতীয় উইকেটে সাহিবজাদা ফারহানের সঙ্গে যোগ করেন ৩৬ রান, এরপর সালমান আগার সঙ্গে গড়েন আরও ৭৬ রানের জুটি। ৪৭ বলে ৯টি চারে ৬৮ রান করে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

শেষ দিকে কিছুটা চাপ তৈরি হলেও ৬ বল হাতে রেখেই লক্ষ্য অর্জন করতে সক্ষম হয় পাকিস্তান।

সিরিজ শেষে এবার তিন ম্যাচের ওয়ানডে লড়াইয়ে মুখোমুখি হবে দুই দল। আগামী মঙ্গলবার ফয়সালাবাদে অনুষ্ঠিত হবে প্রথম ওয়ানডে ম্যাচ।

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ




আরও সংবাদ   বিষয়:   দক্ষিণ আফ্রিকা   পাকিস্তান   সিরিজ জয়  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close