বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
কোহলির রেকর্ড ভেঙে শীর্ষ স্থানে বাবর আজম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২ নভেম্বর, ২০২৫, ৪:০৯ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

লাহোরে ব্যাট হাতে ফিরলেন নিজের সেরারূপে। দারুণ ফিফটিতে দলকে সিরিজ জেতানোর পাশাপাশি তিনি নতুন রেকর্ড গড়ে দিলেন। টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বাধিক পঞ্চাশোর্ধ্ব ইনিংস এখন এককভাবে বাবর আজমের দখলে।

শনিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে ৪ উইকেটে জিতে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে পাকিস্তান। রান তাড়ায় বাবরের ব্যাট থেকেই এসেছে দলের জয়ের ভিত। ৩৯ রান থেকে ওটনিয়েল বার্টম্যানকে টানা তিনটি চার মেরে ফিফটি পূর্ণ করেন তিনি। শেষ পর্যন্ত ৯ চারে ৪৭ বলে ৬৮ রানের চমৎকার ইনিংস খেলে ম্যাচ-সেরার পুরস্কার জেতেন এই তারকা ব্যাটার।

এই ইনিংসের মাধ্যমে বাবর টি-টোয়েন্টিতে ৪০তম পঞ্চাশোর্ধ্ব ইনিংসের মাইলফলক স্পর্শ করেন, যা এর আগে ছিল ভারতের বিরাট কোহলির দখলে (৩৯টি)। আগের ম্যাচেই তিনি রোহিত শর্মাকে ছাড়িয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বাধিক রান সংগ্রাহকের রেকর্ড গড়েছিলেন।

দীর্ঘ বিরতির পর স্ট্রাইক রেটের কারণে দলে ফেরা বাবর আজম এই সিরিজেই নিজের মূল্য প্রমাণ করলেন। প্রথম ম্যাচে দুই বলে শূন্য রানে আউট হওয়ার পর দ্বিতীয় ম্যাচে ১৮ বলে ১১ রানে অপরাজিত ছিলেন। তৃতীয় ম্যাচে অবশেষে তিনি নিজের স্বাভাবিক খেলোয়াড়ি খুঁজে পেলেন।

এই জয়ে হারে শুরু করা পাকিস্তান টানা দুই ম্যাচ জিতে সিরিজ জয় উপভোগ করছে।

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ




আরও সংবাদ   বিষয়:  কোহলি   রেকর্ড   ভেঙে   শীর্ষ স্থানে   বাবর আজম  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close