বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আপনার ফোন বন্ধ হয়ে যাবে কি না, জানবেন যেভাবে
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫, ৯:৩৯ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দেশে আগামী ১৬ ডিসেম্বর থেকে অবৈধ মোবাইল ফোন বন্ধ হয়ে যাবে। এ জন্য সরকার চালু করতে যাচ্ছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) ব্যবস্থা।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানিয়েছে, এই ব্যবস্থায় শুধু বৈধ ও অনুমোদিতভাবে আমদানি করা মোবাইল ফোন নেটওয়ার্কে চলবে। অবৈধ বা ক্লোন আইএমইআই নম্বরযুক্ত ফোন বন্ধ করে দেওয়া হবে।

বাংলাদেশ ব্যাংকের ২০২৪ সালের প্রতিবেদনে বলা হয়েছে, দেশের ৭৩ শতাংশ ডিজিটাল জালিয়াতি ঘটে অবৈধ ডিভাইস ও সিম থেকে। এনইআইআর চালুর মাধ্যমে এটি কমে আসবে বলে আশা করা হচ্ছে। অবৈধ মোবাইলের কারণে প্রতিবছর সরকারের ৫০০ কোটি টাকার রাজস্ব ক্ষতি হয়।

মোবাইল ফোন কেনার আগে করণীয়

১৬ ডিসেম্বর থেকে ফোন কেনার আগে অবশ্যই এর বৈধতা যাচাই করতে হবে এবং ক্রয়ের রশিদ সংরক্ষণ করতে হবে। বৈধ ফোন হলে তা স্বয়ংক্রিয়ভাবে এনইআইআরে নিবন্ধিত হবে।

যেভাবে যাচাই করবেন:

১️) মেসেজ অপশনে গিয়ে লিখুন — KYD<space>15-সংখ্যার আইএমইআই নম্বর
উদাহরণ: KYD 123456789012345

২️) পাঠিয়ে দিন ১৬০০২ নম্বরে।

৩️) ফিরতি এসএমএসে জানিয়ে দেওয়া হবে ফোনটি বৈধ কিনা।

বিদেশ থেকে কেনা বা উপহার পাওয়া ফোন নিবন্ধনের নিয়ম

১️) ভিজিট করুন neir.btrc.gov.bd

২️) ‘Special Registration’ সেকশনে গিয়ে ফোনের আইএমইআই নম্বর দিন।

৩️) প্রয়োজনীয় ডকুমেন্ট (পাসপোর্ট, ভিসা, ক্রয় রশিদ, শুল্ক রসিদ ইত্যাদি) আপলোড করুন।

৪️) যাচাই শেষে বৈধ ফোন স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে।

বিশেষ নিবন্ধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র:

পাসপোর্টের তথ্যপাতা ও ইমিগ্রেশন সিলের ছবি

ক্রয় রশিদ

কাস্টমস শুল্ক পরিশোধের প্রমাণপত্র

উপহারপ্রাপ্তদের জন্য প্রদানকারীর প্রত্যয়নপত্র

ব্যবহৃত ফোনের বর্তমান অবস্থা জানার উপায়

বর্তমানে ব্যবহৃত সব ফোন ১৬ ডিসেম্বরের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে। আলাদা করে নিবন্ধনের প্রয়োজন নেই।

যেভাবে যাচাই করবেন:

১️) *১৬১৬১# নম্বরে ডায়াল করুন।

২️) ১৫ সংখ্যার আইএমইআই নম্বর দিন।

৩️) ফিরতি বার্তায় হ্যান্ডসেটের অবস্থা জানিয়ে দেওয়া হবে।

এ ছাড়াও neir.btrc.gov.bd পোর্টাল বা মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ার থেকেও এই সেবা পাওয়া যাবে।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  ফোন   বন্ধ   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close