
সংগৃহীত ছবি
বাংলাদেশ ব্যাংকের অধীনে ১০টি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানে অফিসার (সাধারণ) পদে বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট পদসংখ্যা ১,৮৮০টি।
পদ ও প্রতিষ্ঠানভিত্তিক সংখ্যা:
১. সোনালী ব্যাংক পিএলসি: ২২৬টি
২. রূপালী ব্যাংক পিএলসি: ৩০টি
৩. বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি: ১৩৯টি
৪. বেসিক ব্যাংক পিএলসি: ৫০টি
৫. বাংলাদেশ কৃষি ব্যাংক: ১ হাজার ২৮৯টি
৬. রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক: ৪৮টি
৭. বাংলাদেশ হাউস বিল্ডিং ফিন্যান্স করপোরেশন: ২০টি
৮. কর্মসংস্থান ব্যাংক: ৮টি
৯. আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক: ৩৩টি
১০. প্রবাসী কল্যাণ ব্যাংক: ২০টি
১১. পল্লী সঞ্চয় ব্যাংক: ১৭টি
শিক্ষাগত যোগ্যতা:
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদী স্নাতক/সম্মান ডিগ্রি থাকতে হবে।
মাধ্যমিক বা তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাগুলোর অন্তত একটিতে প্রথম বিভাগ/শ্রেণি থাকতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়।
বেতন: ১৬,০০০–৩৮,৬৪০ টাকা (স্কেল অনুযায়ী অন্যান্য সুবিধাসহ)।
বয়সসীমা: ২১ থেকে ৩২ বছর।
আবেদন প্রক্রিয়া: প্রার্থীদের বাংলাদেশ ব্যাংকের নিয়োগ ওয়েবসাইটে নির্ধারিত ছক পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিবন্ধিত প্রার্থীরা তাদের বিদ্যমান সিভি ব্যবহার করেও আবেদন করতে পারবেন।
আবেদন ফি: ২০০ টাকা (আবেদনের ৭২ ঘণ্টার মধ্যে প্রদান করতে হবে)।
আবেদনের শেষ তারিখ: ৩০ নভেম্বর ২০২৫।