বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
হোয়াটসঅ্যাপ না খুলেই বার্তা পড়ার সহজ উপায়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ২:৩০ AM

বিশ্বজুড়ে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বাড়ছে। সহজে বার্তা ও ছবি আদান-প্রদানের সুবিধার কারণে এই অ্যাপ এখন অনেকের দৈনন্দিন যোগাযোগের অংশ হয়ে উঠেছে। সাধারণত, বার্তা পাঠানোর পর প্রাপক তা পড়েছেন কি না, তা বোঝা যায় বার্তার নিচে থাকা নীল রঙের দুটি টিক চিহ্ন দেখে।


তবে অনেক সময় ব্যবহারকারীরা চান না যে প্রেরক বুঝতে পারুক তিনি বার্তাটি পড়েছেন। এজন্য অনেকে ‘রিড রিসিপ্ট’ বা ‘ব্লু টিক’ বন্ধ রাখেন। কিন্তু এতে অন্য একটি অসুবিধা হয়—প্রেরক ও প্রাপক কেউই আর জানতে পারেন না বার্তাটি পড়া হয়েছে কি না। ফলে ভুল বোঝাবুঝিও সৃষ্টি হতে পারে।


এই সমস্যা এড়াতে হোয়াটসঅ্যাপ না খুলেই বার্তা পড়ার একটি সহজ উপায় রয়েছে। স্মার্টফোনের হোমস্ক্রিনে হোয়াটসঅ্যাপের একটি উইজেট যুক্ত করলেই কাজ হয়ে যাবে।


এর জন্য—


প্রথমে হোমস্ক্রিনে কিছুক্ষণ আঙুল চেপে ধরুন।


এরপর ‘Widgets’ মেনুতে যান।


সেখানে হোয়াটসঅ্যাপের ৪x২ ফরম্যাটের উইজেট নির্বাচন করে হোমস্ক্রিনে যুক্ত করুন।


এখন থেকে হোমস্ক্রিনেই নতুন আসা বার্তাগুলো দেখা যাবে। কোনো বার্তা বড় হলে স্ক্রল করে পুরোটা পড়া সম্ভব হবে—অ্যাপ খুলতে হবে না।


সবচেয়ে বড় সুবিধা হলো, এভাবে বার্তা পড়লেও কোনো ব্লু টিক দেখা যাবে না। অর্থাৎ, প্রেরক বুঝতেও পারবেন না যে বার্তাটি পড়া হয়েছে।


যারা ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখতে চান বা বারবার ব্লু টিক চালু-বন্ধ করতে বিরক্ত হন, তাদের জন্য এই কৌশলটি হতে পারে কার্যকর সমাধান।


সূত্র : টেকলুসিভ



আরও সংবাদ   বিষয়:  হোয়াটসঅ্যাপ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close