মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
আদালতে পুলিশের উপর চটলেন সাবেক মন্ত্রী কামরুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ৯:১০ পিএম

সাবেক খাদ্যমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম জুলাই আন্দোলনে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানোর শুনানিতে আদালতে পুলিশের ওপর চটে গিয়েছেন।

 
বুধবার (২৯ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে এ ঘটনা ঘটে।


বুধবার সকাল ১০টা ৫৫ মিনিটে কামরুল ইসলামকে কঠোর নিরাপত্তার মধ্যে বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেট পরিয়ে আদালতের হাজতখানা থেকে ঢাকার সিএমএম আদালতে আনা হয়। আদালতে উপস্থিত তার আইনজীবী মোর্শেদ হোসেন শাহীন কাঠগড়ায় থাকা অবস্থায় তাকে একটি চকলেট দিতে গেলে পাশের পুলিশ সদস্যরা বাধা দেন।


এ সময় ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় কামরুল ইসলাম বলেন, ‘বেয়াদব কোথাকার! আমার ডায়াবেটিস—একটা চকলেট দিয়েছে তার জন্য বাধা প্রদান করতে হবে?’

পরে পুলিশ সদস্যরা ওই আইনজীবীকে কাঠগড়ার কাছ থেকে সরিয়ে দেন। কিছুক্ষণ পর বিচারক এজলাসে ওঠেন এবং মামলায় কামরুল ইসলামকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী আদালতের কাছে জানতে চান, কোন অভিযোগে তাকে গ্রেপ্তার দেখানো হলো। পাশাপাশি চকলেট ও পানি খাওয়ার অনুমতি চান। এ সময় বিচারক বলেন, ‘আইন অনুযায়ী পুলিশই খাওয়ানোর ব্যবস্থা নেবে।’ এরপর কামরুল ইসলামকে আবারও নিরাপত্তা বেষ্টনীর মধ্যে বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেট পরিয়ে হাজতখানায় নেওয়া হয়।

গত ২৩ অক্টোবর শাহবাগ থানার উপপরিদর্শক মো. মাহফুজুর রহমান মামলাটির তদন্তের স্বার্থে কামরুল ইসলামকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। বুধবার সেই আবেদনের শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন। 

মামলার অভিযোগপত্রে বলা হয়, গত ৪ আগস্ট ‘জুলাই আন্দোলন’ এর সময় আসামিরা বাংলামোটর এলাকায় লাঠিসোঁটা, দেশি-বিদেশি অস্ত্র নিয়ে হামলা চালান এবং গুলিতে এক ব্যক্তি আহত হন। ঘটনায় কামরুল ইসলামসহ ৬৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। 


স্বদেশ প্রতিদিন/রাফি


আরও সংবাদ   বিষয়:  আদালত   কামরুলইসলাম   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close