বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নির্বাচনকালে নিজ বা শ্বশুরবাড়ি এলাকায় পোস্টিং হবে না
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ৯:০৮ পিএম আপডেট: ২৯.১০.২০২৫ ৯:১৫ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মাঠ প্রশাসনের কর্মকর্তা নির্বাচনকালে যেন নিজ বা শ্বশুরবাড়ি এলাকায় পোস্টিং না পান এবং কোনো এলাকার নির্বাচনে আত্মীয়-স্বজন দাঁড়ালে সেখানে পদায়ন না হয়, এমন নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।

আজ বুধবার (২৯ অক্টোবর) বিকেলে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ বিষয়ে তথ্য জানিয়েছেন। 

তিনি জানান, আজ দুপুরে প্রধান উপদেষ্টার যমুনা বাসভবনে নির্বাচনী প্রস্তুতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রেস সচিব জানান, গত তিনটি নির্বাচনে ডিসি, এডিসি, নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের এবারের নির্বাচনে যুক্ত করা হবে না। তিনটি নির্বাচনে যাদের অন্তত একটি রোল রয়েছে, তারা এবার রিটার্নিং অফিসার, পোলিং অফিসার বা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার হতে পারবেন না।

নির্বাচনকালীন মিথ্যা তথ্য ও গুজব রোধে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ পদক্ষেপ নেওয়া হবে। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, সেন্ট্রাল কোঅর্ডিনেশন কমিটি গঠন করা হবে, যা উপজেলা পর্যায়ে পর্যন্ত কার্যক্রম পরিচালনা করবে।

নিরাপত্তা প্রস্তুতি সম্পর্কেও আলোচনা হয়েছে। নির্বাচনে সেনা ও নেভির মোট ৯২,৫০০ সদস্য মোতায়েন থাকবে, যার মধ্যে ৯০ হাজার সেনা এবং বাকিটা নৌবাহিনী সদস্য। এছাড়া, নির্বাচন-সংক্রান্ত ৭২ ঘণ্টা আগে এবং পরে আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলার বিশেষ প্রস্তুতি থাকবে।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  নির্বাচন   প্রধান উপদেষ্টা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close