বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
এবার মোবাইল ও সিম একসঙ্গেই ট্র্যাকিং করবে বিটিআরসি
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ৬:৩৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

এবার চোরাই ও অবৈধ মোবাইল হ্যান্ডসেট নিয়ন্ত্রণে ‘ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার (এনইআইআর)’ চালু করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

আজ বুধবার (২৯ অক্টোবর) বিটিআরসির বোর্ড রুমে সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী এই ঘোষণাটি দেন। 

তিনি জানান, এনইআইআর চালুর মাধ্যমে দেশের নেটওয়ার্কে ব্যবহৃত প্রতিটি মোবাইল হ্যান্ডসেট নিবন্ধিত হবে; ফলে কোন সেট বৈধ, কোন সেট অবৈধ; সহজেই শনাক্ত করা সম্ভব হবে।

চেয়ারম্যান আরও বলেন, বর্তমানে দেশের প্রায় ৩৭-৩৮ শতাংশ হ্যান্ডসেট নন-স্মার্ট বা সাধারণ ধরনের, যা ডিজিটাল সেবার প্রসার বাধাগ্রস্ত করছে। দেশীয় মোবাইল উৎপাদন বাড়াতে এবং বৈধ বাজারকে সুরক্ষা দিতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ২০১৮ সাল থেকে ২০১৭ সালের গাইডলাইনের প্রেক্ষিতে দেশে মোবাইল উৎপাদন শুরু হয়েছে এবং বর্তমানে প্রায় ১৮টি প্রতিষ্ঠান স্থানীয়ভাবে ফোন তৈরি করছে; যদিও চোরাই ও রিফার্বিশড সেট বাজারে আসায় দাম হ্রাস হচ্ছে না।

নিরাপত্তার দিক থেকেও এনইআইআরকে কার্যকর উল্লেখ করে তিনি বলেন, একটি মোবাইল ফোন এবং তার ব্যবহৃত সিম একসঙ্গে শনাক্ত করা যাবে অর্থাৎ নির্দিষ্ট ফোনে নির্দিষ্ট সিম ব্যবহার করা বাধ্যতামূলক হবে। অন্য ব্যক্তির সিম বসালে সেটি ব্যবহার করা যাবে না এবং প্রয়োজনে পুনরায় নিবন্ধন করতে হবে। ফলে চুরি হওয়া ফোন বা অপরাধে ব্যবহৃত ডিভাইস ট্র্যাকিংয়েও এই সিস্টেম সহায়ক হবে।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  বিটিআরসি   মোবাইল   ট্র্যাকিং   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close