বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
বগুড়ায় আফগানদের হারিয়ে বাংলাদেশের শুভসূচনা
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ৭:৪৩ পিএম আপডেট: ২৮.১০.২০২৫ ৮:২৮ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দীর্ঘ ১৬ বছর পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরে এসেছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে। গ্যালারিতে ভিড় করা দর্শকরা যেন ক্রিকেট উৎসবের আনন্দে মেতে উঠেছিলেন। কিন্তু আলোর অভাবে ম্যাচটি চার ওভার বাকি থাকতে থেমে যায়। তবুও দর্শকরা মোবাইলের টর্চলাইট জ্বালিয়ে জানান দিতে চাইলেন, উত্তরবঙ্গের ক্রিকেটের আনন্দ সহজে থেমে যাবে না।

শেষ পর্যন্ত ডাকওয়ার্থ-লুইস- স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল আফগানিস্তান অনূর্ধ্ব–১৯ দলকে ৫ রানে হারিয়ে সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে গেছে। সিরিজের দ্বিতীয় ওয়ানডে একই ভেন্যুতে শুক্রবার অনুষ্ঠিত হবে।

ম্যাচে আফগান যুবারা প্রথমে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৯ উইকেটে ২৬৫ রান সংগ্রহ করে। তাদের ইনিংসের প্রধান আঘাত ছিল ওপেনার উজাইরউল্লাহ নিয়াজাই। ১৩৭ বল খেলে ১৬ চারের সাহায্যে ১৪০ রানের অপরাজিত ইনিংস খেলেন উজাইর। আফগান দলের অর্ধেকের বেশি রানই তিনি করেছেন।

তবে বাংলাদেশের পেসার ইকবাল হোসেনের দারুণ বোলিংয়ে আফগান দল শেষ মুহূর্তে রান তোলার সুযোগ পায়নি। ৫৭ রানে ৫ উইকেট নিয়েছেন ইকবাল, যা তার যুব ওয়ানডে ক্যারিয়ারের সেরা বোলিং।

লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের শুরুটা মসৃণ হয়নি। দ্রুত তিন উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে স্বাগতিকরা। তবে কালাম সিদ্দিকী ও রিজান হোসেন চতুর্থ উইকেটে ১৩৯ রানের জুটি গড়ে দলের ঘুরে দাঁড়ানো সম্ভব করেন। কালাম সিদ্দিকী খেলেন তার যুব ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি, ১১ চারে ১১৯ বল খেলে ১০১ রান করে ফেরেন। অপর প্রান্তে অপরাজিত ছিলেন রিজান হোসেন, ৭৫ রানে।

শেষ ৪ ওভারে বাংলাদেশের দরকার ছিল ৩৫ রান, হাতে ছিল ৬ উইকেট। কিন্তু তখনই আলোকস্বল্পতার কারণে খেলা থেমে যায়। ডিএলএস পদ্ধতিতে এগিয়ে থাকায় বাংলাদেশ জয়ী ঘোষণা করা হয় এবং সিরিজে এগিয়ে যায়।

সংক্ষিপ্ত স্কোর:

আফগানিস্তান অনূর্ধ্ব–১৯: ৫০ ওভারে ২৬৫/৯ (উজাইরউল্লাহ ১৪০*, খালিদ ৩৪; ইকবাল ৫/৫৭)

বাংলাদেশ অনূর্ধ্ব–১৯: ৪৬ ওভারে ২৩১/৪ (কালাম ১০১, রিজান ৭৫*, রিফাত ২৬)

ফলাফল: বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ জয়ী ৫ রানে (ডিএলএস)

ম্যান অব দ্য ম্যাচ: কালাম সিদ্দিকী (বাংলাদেশ অনূর্ধ্ব–১৯)

স্বদেশ প্রতিদিন/এমএএম





আরও সংবাদ   বিষয়:  আফগান   বাংলাদেশ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close