প্রকাশ: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ৩:২১ পিএম

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক ব্যতীত অন্যান্য পদে নিয়োগের ক্ষেত্রে নতুন নীতিমালা তৈরি করেছে শিক্ষা মন্ত্রণালয়। চলতি বছরের সেপ্টেম্বর মাসে এ সংক্রান্ত নীতিমালা প্রজ্ঞাপন আকারে জারি করা হয়।
সেই নীতিমালা অনুসরণ করে নিয়োগ কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। সম্প্রতি মাউশির সহকারী পরিচালক (বেসরকারি কলেজ) মো. মাঈন উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, উচ্চমাধ্যমিক বিদ্যালয়, উচ্চমাধ্যমিক কলেজ এবং স্নাতক (পাস) কলেজ পর্যায়ে শিক্ষক ব্যতীত অন্যান্য এমপিওভুক্ত পদে নিয়োগের ক্ষেত্রে নতুন নীতিমালা অনুসরণ বাধ্যতামূলক।
এতে আরও উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে শিক্ষক ব্যতীত পদে নিয়োগের সময় নির্ধারিত নীতিমালা অনুযায়ী সুপারিশ কার্যক্রম সম্পন্ন করতে হবে এবং নির্দেশনামা যথাযথভাবে প্রতিপালনের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হলো।
স্বদেশ প্রতিদিন/কেআইকে