বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
বিশ্বজয়ী হাফেজ ত্বকী আর নেই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ৩:৫৬ পিএম আপডেট: ২৮.১০.২০২৫ ৫:১৫ PM

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন তিনবারের আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হাফেজ সাইফুর রহমান ত্বকী (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। জর্ডান, কুয়েত ও বাহরাইনের আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে তিনি বাংলাদেশের জন্য গৌরব বয়ে আনেন। এছাড়াও এনটিভির জনপ্রিয় ধর্মীয় অনুষ্ঠান *‘কুরআনের আলো’*সহ বিভিন্ন জাতীয় প্রতিযোগিতায়ও তিনি বিজয়ী হন।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে রাজধানীর মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার শিক্ষক ও মারকাযুত তাহফিজের প্রতিষ্ঠাতা হাফেজ কারী শায়খ নেছার আহমদ আন-নাছিরী।

হাফেজ ত্বকী মারকাযুত তাহফিজ থেকে হিফজ সম্পন্ন করেন এবং এখান থেকেই একাধিকবার জাতীয় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন। পরে তিনি নারায়ণগঞ্জের একটি মাদরাসায় কিতাব বিভাগে অধ্যয়ন করছিলেন।

ডেঙ্গু আক্রান্ত হওয়ার পর তার শারীরিক অবস্থা দ্রুত অবনতি ঘটে। চিকিৎসাধীন অবস্থায় লাইফ সাপোর্টে নেওয়া হলেও শেষ পর্যন্ত মৃত্যু ঘটে তার।

২০১৭ সালে জর্ডানে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় ৬২টি দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে প্রথম হন ত্বকী। পরবর্তীতে কুয়েত ও বাহরাইনেও একই কৃতিত্ব অর্জন করেন তিনি, যা বাংলাদেশের জন্য বিরল গৌরব।

২০০০ সালে কুমিল্লার মুরাদনগর উপজেলার ডালপা গ্রামে জন্মগ্রহণ করেন হাফেজ সাইফুর রহমান ত্বকী। তার বাবা মাওলানা বদিউল আলম একজন মাদরাসা শিক্ষক। তরুণ এই বিশ্বজয়ী হাফেজের অকাল মৃত্যুতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। সামাজিক যোগাযোগমাধ্যমেও তার মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানাচ্ছেন অসংখ্য মানুষ।


স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  হাফেজ ত্বকী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close