বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
দুদকের মামলায় এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদ বেকসুর খালাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ২:৪১ পিএম

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা অর্থ আত্মসাতের মামলায় বেকসুর খালাস পেয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব, সাবেক প্রতিমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে আরোপিত ৫০ লাখ টাকা জরিমানার রায়ও বাতিল করেছে হাইকোর্ট।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে হাইকোর্ট বিভাগের বিচারপতি খসরুজ্জামান-এর একক বেঞ্চ এই রায় দেন। মামলার অপর আসামি মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের তৎকালীন মহাসচিব শাহ আলম চৌধুরী আগেই খালাস পেয়েছিলেন।

এর আগে ২০২৩ সালের ১৪ আগস্ট ঢাকার বিশেষ জজ আদালত-২-এর বিচারক মো. আখতারুজ্জামান অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী রেদোয়ান আহমেদকে তিন বছরের কারাদণ্ড এবং ৫০ লাখ টাকা জরিমানার আদেশ দেন।

রায় ঘোষণার পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওই রায়কে “রাজনৈতিক প্রতিহিংসামূলক” বলে নিন্দা জানান। এছাড়া এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা মামলাটিকে “সরকারি ষড়যন্ত্র ও বিরোধী দলের জনপ্রিয় নেতাদের জনগণ থেকে দূরে রাখার পরিকল্পনা” হিসেবে উল্লেখ করেছিলেন।

প্রসঙ্গত, ১/১১-পরবর্তী সময়ে ২০০৭ সালে তৎকালীন ফখরুদ্দীন-মইনুদ্দিন নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের সময় রাজধানীর রমনা থানায় অর্থ আত্মসাতের অভিযোগে রেদোয়ান আহমেদসহ তিনজনের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলার অন্য দুই আসামি ছিলেন মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের তৎকালীন চেয়ারম্যান কবির আহমেদ ও মহাসচিব শাহ আলম চৌধুরী।

পরবর্তীতে ২০২০ সালের ২০ আগস্ট রেদোয়ান আহমেদ ও শাহ আলম চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত।

এ বিষয়ে ড. রেদোয়ান আহমেদের আইনজীবী অ্যাডভোকেট এস.এম. শাহজাহান বলেন, “দুদক তার এখতিয়ার বহির্ভূতভাবে এ মামলাটি দায়ের করেছিল। অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন ছিল। আদালতের রায়ে প্রমাণ হয়েছে, এটি ছিল একটি অপ্রাসঙ্গিক ও উদ্দেশ্যপ্রণোদিত মামলা।”

স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  দুদক   মামলা   এলডিপি   মহাসচিব   রেদোয়ানআহমেদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close